আজকাল ওয়েবডেস্ক: লখনউ বনাম দিল্লির লড়াই কেবল খেলার মাঠেই সীমাবদ্ধ ছিল তা নয়। মাঠের উত্তেজনা ছড়িয়ে পড়ে গ্যালারিতেও। দর্শকদের মধ্যে হঠাৎই শুরু হয়ে যায় মারামারি। সেই ভিডিও দ্রুত সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়। এই সংঘর্ষের কারণ এখনও স্পষ্ট নয়, তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে হস্তক্ষেপ করতে হয়। সেই ভিডিওয় স্পষ্টভাবে দেখা গিয়েছে যে দর্শকদের মধ্যে উত্তপ্ত বাকবিতণ্ডা শুরু হয়ে তা ধীরে ধীরে শারীরিক সংঘর্ষের আকার ধারণ করে।
লখনউ মাত্র ১৪১ রানে অল আউট হয়ে যায়। এলএসজি-র ব্যাটিং লাইন আপ চাপের মাথায় ভেঙে পড়ে। জবাবে দিল্লি সহজেই লক্ষ্য ছুঁয়ে ফেলে। লখনউয়ের প্রথম ম্যাচে পন্থ ৯ বলে মাত্র ৭ রান করে রান আউট হন। টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে পন্থ পাঁচবার ওপেন করেন। তিনি ৭১ রান করেন। পন্থ আউট হওয়ার পরে ক্রিজে আসেন মার্করাম। তিনি ৮ বলে ১১ রান করে অক্ষর প্যাটেলের বলে বোল্ড হন। এরপর নিকোলাস পুরানের বদলে আয়ুষ বাদোনিকে আগে পাঠানো হয়। কিন্তু তিনি তিন বলে শূন্য রানে আউট হন। তারপর পুরানও বড় কিছু করতে পারেননি।
Huge fight between LSG and DC fans during the LSG vs DC match at Ekana Stadium, Lucknow.😱 pic.twitter.com/DeGlMaiZZT
— Sonu (@Cricket_live247)Tweet by @Cricket_live247
এলএসজি-র পরবর্তী ম্যাচ সানরাইজার্সের সঙ্গে। ৫ এপ্রিল লখনউ জয়ে পিরতে চাইবে, এ কথা বলাই বাহুল্য। সানরাইজার্সের বিরুদ্ধে পন্থের রেকর্ড ভাল। তিনি এই দলের বিরুদ্ধে ষষ্ঠ সর্বোচ্চ রান সংগ্রাহক। সানরাইজার্সের বিরুদ্ধে পন্থ ১৮ ইনিংসে ৫৫৮ রান করেছেন। যার মধ্যে রয়েছে একটি অপরাজিত ১২৮ রানের ইনিংস। এই প্রেক্ষিতে রবিচন্দ্রন অশ্বিন বিশেষ অনুরোধ করছেন পন্থকে। অশ্বিন বলেছেন, ''ঋষভ পন্থ যেভাবে আউট হয়েছে তা খুবই দুর্ভাগ্যজনক। ম্যাচের পরে ও যেভাবে কথা বলেছে, তা আরও দুর্ভাগ্যজনক। পন্থকে জিজ্ঞাসা করা হয়েছিল তিনি ওপেন করবেন কি না। পন্থ বলেন ৫০-৫০। আমি হাতজোড় করে অনুরোধ করছি, দয়া করে প্রতিটি ম্যাচে ওপেন করুক পন্থ। জাস্টিন ল্যাঙ্গার অথবা লখনউয়ের ম্যানেজমেন্টে যাঁরা আছেন, তারা যেন পন্থকে গিয়ে বলেন, পাওয়ারপ্লেতে নির্ভয়ে খেলতে। ১৪টি ম্যাচেই ওপেনার হিসেবে খেলুক পন্থ।''
















