আজকাল ওয়েবডেস্ক: ভেস্তে গেল কলকাতা নাইট রাইডার্স এবং পাঞ্জাব কিংস ম্যাচ। ভেজা আউট ফিল্ড-এর জন্য খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়। দু'দলের মধ্যে পয়েন্ট ভাগাভাগি হয়ে যায়। যা নিয়ে কেকেআর-কে টীপ্পনী কাটলেন শ্রেয়স আইয়ারের বোন। 

ইডেন গার্ডেন্সে সোমবার  মাত্র ২২ বল খেলার পরই শুরু হয়ে যায় বৃষ্টি। সেই সময়ে পাঞ্জাব দু'টি উইকেট তুলে নিয়েছিল। সেভাবে বলতে গেলে অ্যাডভান্টেজ ছিল পাঞ্জাবের দিকেই। ফলে তাদের হতাশা জমতে পারে। শ্রেয়সের বোনের খোঁচা দেওয়া সেই হতাশারই বহিঃপ্রকাশ হতে পারে। 

ম্যাচ ভেস্তে যাওয়ার পর পাঞ্জাব অধিনায়কের বোন শ্রেষ্ঠা ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন। সেখানে তিনি মজার ছলে পাঞ্জাবি ভাষায় বলেন, পাঞ্জাব উদারতার সঙ্গে একটি পয়েন্ট দিয়ে দিয়েছে। 

পরিত্যক্ত হয়ে যাওয়া ম্যাচে ফের ব্যর্থ হন ক্যামেরন গ্রিন। তাঁকে নিয়ে চলছে চর্চা। অজি তারকাকে নিয়ে চলছে সমালোচনা। ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার কেভিন পিটারসেন বলেন, ''আমি টাকা নিয়ে কথা বলার পক্ষে নই, কারণ এটা এমন একটা বিষয় যা নিজে থেকেই ঘটে। এই খেলোয়াড়রা বিশ্বের অন্যান্য খেলোয়াড়দের মতো এত বেশি আয় করেন না। কিন্তু অনেকেই ক্রিকেটীয় দক্ষতা নিয়ে কথা বলতে ভালোবাসেন, আমিও সেটাই বলি। আইপিএলে তিন নম্বরে ব্যাট করতে হলে সেই মানের দক্ষতা দেখাতে হবে।'' 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Shresta Iyer (@shrestaiyer29)