আজকাল ওয়েবডেস্ক: চিন্নাস্বামীতে বেঙ্গালুরু ঝড়। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ২৫০ রান করে আরসিবি নতুন নজির তৈরি করে দিল। টিম ডেভিড, রজত পাতিদার ও দেবদত্ত পাড়িক্কলের সৌজন্যে আরসিবি রানের পাহাড় গড়ল।
এর ফলে তারা চলতি মরশুমে প্রথম দল হিসেবে ২৫০ রানের গণ্ডি ছুঁয়ে ফেলল। ম্যাচের শুরুতে প্রথম তিন ওভারে একটি বাউন্ডারিও না দিলেও পরে সিএসকের বোলারদের নিয়ে ছেলেখেলা করেন আরসিবি ব্যাটাররা।
চলতি আইপিএলের প্রথম দল হিসেবে আরসিবি ২৫০ রান করল। মরশুমের সর্বোচ্চ দলগত স্কোর করল। এর আগে সানরাইজার্স হায়দরাবাদ ৮ উইকেটে ২২৬ রান করেছিল কলকাতার বিরুদ্ধে। এটাই ছিল আগের সর্বোচ্চ রান। আরসিবি এদিন ছাপিয়ে গেল সেই রানও।
চেন্নাই সুপার ওপেনার ফিল সল্ট ৩০ বলে ৪৬ রান করেন। বিরাট কোহলি ১৮ বলে ২৮ রান করে ফেরার পরে দেবদত্ত পাড়িক্কল ও রজত পাতিদার মাত্র ২১ বলে ৫৮ রানের দুর্দান্ত জুটি গড়েন।
পাতিদার ১৯ বলে অপরাজিত ৪৮ রান করেন, আর পাড়িক্কল ২৯ বলে করেন ৫০ রান। পাড়িক্কল আউট হওয়ার পর পাতিদার ও টিম ডেভিড মিলে চতুর্থ উইকেটে মাত্র ৩৫ বলে ৯৯ রানের ম্যাচ ঘুরিয়ে দেওয়ার জুটি গড়েন। অস্ট্রেলিয়ান তারকা ডেভিড সিএসকের বোলারদের যত্রতত্র পাঠিয়ে ২৫ বলে অপরাজিত ৭০ রানের ইনিংস খেলেন।
এই ম্যাচ জেতা সিএসকের পক্ষে সম্ভবই নয়। কারণ প্রতিবেদন লেখার সময়তেই সিএসকে একপ্রকার দেওয়াললিখন পড়ে ফেলেছে। ম্যাচ জিততে হলে আইপিএলে চেন্নাইকে সর্বোচ্চ রান তাড়া করতে হবে। চেন্নাই আইপিএলে মাত্র একবার ২০০-র বেশি রান তাড়া করে জিতেছে, সেটি ছিল ২০১২ সালে আরসিবির বিরুদ্ধেই। সেবার তারা ২০৬ রান তাড়া করেছিল। কিন্তু এবার লক্ষ্য তার চেয়ে অনেক বেশি। আর সিএসকে হারের দোরগোড়ায় এসে দাঁড়িয়েছে।
















