আজকাল ওয়েবডেস্ক: রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর টিম ডেভিড আইপিএল ২০২৬-এ অন্যতম স্মরণীয় মুহূর্তের জন্ম দিলেন। চেন্নাই সুপার কিংসের এর বিরুদ্ধে চিন্নাস্বামীতে ১০৬ মিটার লম্বা বিশাল ছক্কা হাঁকান। 

টিম ডেভিডের মারা শট স্টেডিয়ামের ছাদে পড়ে বাইরে চলে যায়। ডেভিডের ধ্বংসাত্মক ইনিংসে আরসিবি নতুন নজির গড়েন চলতি আইপিএলে। জেমি ওভারটনের করা ১৯-তম ওভারে এই ছক্কাটি হাঁকান ডেভিড। 

ওভারের শেষ বলে, ওভারটন শর্ট বল দিয়েছিলেন। ডেভিড পুল মারেন। বলটি প্রথমে স্টেডিয়ামের ছাদে পড়ে, তারপর বাইরে চলে যায়। 

কিন্তু বলটি স্টেডিয়াম ছেড়ে যাওয়ার পর কী হলো? চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে দাঁড়িয়ে থাকা কিছু দর্শক বলটি দেখতে পান। পরে সেটি রাস্তায় পড়লে, একজন সেটি তুলে নিয়ে চলে যান।

ডেভিড অপরাজিত থাকেন মাত্র ২৫ বলে ৭০ রানে। তাঁর ইনিংসে সাজানো ছিল ৩টি চার ও ৮টি ছক্কা। স্ট্রাইক রেট ছিল অবিশ্বাস্য ২৮০। এই ইনিংসটি ঠিক সময়েই আসে, যখন আরসিবি ভাল অবস্থানে থাকলেও ম্যাচ পুরোপুরি নিজেদের নিয়ন্ত্রণে আনতে পারেনি।

?ref_src=twsrc%5Etfw">April 5, 2026

ডেভিড ব্যাট করতে নামার সময়, দেবদত্ত পাড়িক্কলের পঞ্চাশের পরে আরসিবির রান ছিল ১৪.১ ওভারে ৩ উইকেটে ১৫১ রান।  এরপর রজত পাতিদারের সঙ্গে জুটি বেঁধে শেষের দিকে চেন্নাইকে একেবারে দুমড় মুচড়ে দেন। তাঁদের অপরাজিত জুটি ছিল ৩৫ বলে ৯৯ রান। 

রান তাড়া করতে নেমে সিএসকে আর ঘুরে দাঁড়াতে পারেনি। ভাঙনের মুখে একা লড়েন সরফরাজ খান। ১৯.৪ ওভারে ২০৭ রানে অলআউট হয়ে যায় সিএসকে। 

ডেভিড ম্যাচের সেরা নির্বাচিত হন। ১০ এপ্রিল রাজস্থানের সামনে বেঙ্গালুরু।