আজকাল ওয়েবডেস্ক: মাঠের দুই আম্পায়ারের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়লেন রয়্যাল চ্যালেঞ্জার্স অধিনায়ক রজত পাতিদার ও মেন্টর দীনেশ কার্তিক।
তাঁদের দু'জনকে দুই আম্পায়ারের সঙ্গে উত্তপ্তভাবে কথা বলতে দেখা যায়। সেই ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।
১৪ ওভারের শেষে এই ঘটনাটি ঘটে। দেবদত্ত পাড়িক্কল ততক্ষণে হাফ সেঞ্চুরি করে ফেলেছেন। কী কারণে কার্তিক ও পাড়িক্কলের সঙ্গে দুই আম্পায়ারের লেগে গেল, তা জানা যায়নি। তবে পাতিদার, কার্তিক ও হেড কোচ অ্যান্ডি ফ্লাওয়ারকে অখুশি দেখায়। আম্পায়ারের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলতে দেখা যায় তাঁদের।
আম্পায়ারের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়লেও ম্যাচ জিততে সমস্যা হয়নি আরসিবির। ২৫০ রান করে চলতি মরশুমের সর্বোচ্চ রান করে গতবারের চ্যাম্পিয়ন আরসিবি।
পাড়িক্কল ২৯ বলে ৫০ রান করেন। টিম ডেভিড আরও বিধ্বংসী ব্যাটিং করেন। ২৫ বলে ৭০ রানের ইনিংস খেলেন টিম ডেভিড। পাতিদারও ১৯ বলে চটজলদি ৪৮ রান করেন।
আরসিবি মানেই এখন রেকর্ড আর রেকর্ড। চিন্নাস্বামীতে বেঙ্গালুরু ঝড় তোলে। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ২৫০ রান করে আরসিবি নতুন নজির তৈরি করে রবিবার।
Dinesh Karthik brought drinks for Rajat Patidar & Devdutt Padikkal… umpire grabbed one 😭
— Avay Sha (@avay_69)
Patidar angrily: “Return it!” 😂
Umpire Saw them coming back and quickly returned it 🤣
Karthik, Andy Flower & Patidar’s reactions was hilarious 😂 pic.twitter.com/aqvC8evk8PTweet by @avay_69
চলতি মরশুমে প্রথম দল হিসেবে ২৫০ রানের গণ্ডি ছুঁয়ে ফেলে। ম্যাচের শুরুতে প্রথম তিন ওভারে একটি বাউন্ডারিও না দিলেও পরে সিএসকের বোলারদের নিয়ে ছেলেখেলা করেন আরসিবি ব্যাটাররা।
এর আগে সানরাইজার্স হায়দরাবাদ ৮ উইকেটে ২২৬ রান করেছিল কলকাতার বিরুদ্ধে। এটাই ছিল আগের সর্বোচ্চ রান। আরসিবি সেই রানও ছাপিয়ে গেল।
















