আজকাল ওয়েবডেস্ক: কথায় বলে, ক্যাচেস উইন ম্যাচেস। আরসিবি-র তারকা ফিল সল্ট বহু ব্যবহারে ক্লিশে হয়ে যাওয়া সেই বাক্যবন্ধনী আরও একবার যেন প্রমাণ করলেন। 

শনিবার থেকে শুরু হল আইপিএল। প্রথম ম্যাচে মুখোমুখি আরসিবি ও সানরাইজার্স হায়দরাবাদ। আইপিএলের উদ্বোধনী ম্যাচেই ফিল সল্ট ক্যাচ ধরে অবাক করে দিলেন সবাইকে। 

মাঠে অসাধারণ ক্ষিপ্রতা দেখান সল্ট।  ডিপে ফিল্ডিং করছিলেন। ম্যাচে তাঁর নেওয়া চমৎকার ক্যাচগুলোর মধ্যে ডিপ ব্যাকওয়ার্ড পয়েন্টে নেওয়া ক্যাচটি সবাইকে অবাক করে দেয়। সবার প্রশংসা কুড়িয়ে নেয়। সোশ্যাল মিডিয়ায় সবাই বলতে থাকেন, ক্যাচ অফ দ্য টুর্নামেন্ট। 

অভিনন্দনের ফুলটস বলে চালিয়েছিলেন সানরাইজার্স  অধিনায়ক ঈশান কিষান। সল্ট ডানদিকে দৌড়ে শরীর ছুড়ে এক হাতে ক্যাচটি ধরেন।

প্রথমবারের মতো আইপিএলে অধিনায়কত্ব করা ঈশান কিশান শেষ পর্যন্ত ৩৮ বলে ৮০ রান করেন। নিশ্চিত সেঞ্চুরি হয়তো মাঠে ফেলে এলেন। বলা ভাল ফিল সল্ট তাঁকে সেঞ্চুরি করতে দিলেন না। 

?ref_src=twsrc%5Etfw">March 28, 2026

এদিন টস জিতে সানরাইজার্স হায়দরাবাদকে ব্যাট করতে পাঠান রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক রজত পতিদার। 

আইপিএলের উদ্বোধনী ম্যাচে কালো আর্মব্যান্ড পরে খেলছেন  বিরাট কোহলিরা। গতবছর আরসিবি চ্যাম্পিয়ন হওয়ার পর পদপিষ্টের ঘটনায় প্রাণ হারায় ১১জন। তাঁদের প্রতি শ্রদ্ধা জানাতে এদিন কালো ব্যান্ড পরে খেলছে আরসিবি। ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে একটি বিবৃতিতে বলা হয়েছে, ''৪ জুন দুর্ভাগ্যজনক ঘটনায় প্রাণ হারায় আরসিবির পরিবারের ১১জন সদস্য। তাঁদের শ্রদ্ধা জানাতে কালো আর্মব্যান্ড পরে খেলবে আরসিবি।

?ref_src=twsrc%5Etfw">March 28, 2026

এর পাশাপাশি ম্যাচের আগে ওয়ার্ম আপের সময় সব প্লেয়ার ১১ নম্বর জার্সি পরবে। এছাড়াও চিন্নস্বামী স্টেডিয়ামের ১১টা সিট ফাঁকা রাখা হবে। এইভাবেই তাঁদের চিরশ্রদ্ধা জানানো হবে।'' গতবছর চিন্নস্বামী স্টেডিয়ামে পদপিষ্ট হয়ে ১১ জন প্রাণ হারায়। মৃতের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করতে এবার কোনও উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে না। তবে বিসিসিআই এবং আইপিএলের গভর্নিং কাউন্সিল গ্র্যান্ড ক্লোজিং অনুষ্ঠান করতে চাইছে। ৩১ মে ফাইনালের আগে এই অনুষ্ঠান হবে।