আজকাল ওয়েবডেস্ক: হাঁটুর চোটের জন্য অস্ত্রোপচার হল হর্ষিত রানার। এই চোটের জন্য বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছেন তিনি। খবরের ভিতরের খবর হল, আইপিএলের অধিকাংশ সময়টাই তাঁকে পাওয়া যাবে না। মাঠের বাইরে বসে থাকতে হবে তাঁকে। 

আমেরিকা ম্যাচের আগে জানা গিয়েছে হর্ষিত রানা চোট। আর এই চোট তাঁকে ছিটকে দেয়। মহম্মদ সিরাজ ঢুকে পড়েন তাঁর পরিবর্তে। আমেরিকার বিরুদ্ধে ভাল পারফরম্যান্স তুলে ধরেন হায়দরাবাদি বোলার। 

সর্বভারতীয় স্তরের একটি সংবাদমাধ্যমকে একটি সূত্র বলেছে, ''কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে হর্ষিত রানার অস্ত্রোপচার হয়। অস্ত্রোপচারের পরে তাঁকে বিশ্রাম নিতে হবে। তার পরে শুরু করতে হবে রিহ্যাব। বেঙ্গালুরুতে বিসিসিআই-এর সেন্টার অফ এক্সলেন্সে রিপোর্ট করতে হবে হর্ষিত রানাকে।'' 

হর্ষিত রানা ছিটকে গেলেও সিরাজ কিন্তু আগুন ঝরাচ্ছেন। বিশ্বকাপে তিনি খেলবেন সেটাই স্থির  ছিল না। হঠাৎই তাঁকে ডাকা হয়। আর তার পরেই সিরাজ ম্যাজিক। 

অথচ ১৫ ফেব্রুয়ারি রিয়াল মাদ্রিদের ম্যাচ দেখার জন্য সিরাজ প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু তাঁর জন্য যে অন্য কিছু লেখা ছিল। সেটাই বিশ্বকাপে দেখা যাচ্ছে। 

ভারতের পরবর্তী ম্যাচ নামিবিয়ার সঙ্গে। ১২ তারিখ অরুণ জেটলি স্টেডিয়ামে নামছেন সূর্যকুমার যাদবরা। ভারত অধিনায়ক ছাড়া মুম্বইয়ে ব্যাটাররা দাঁড়াতে পারেননি। অরুণ জেটলি স্টেডিয়ামে বাকিদের গর্জে ওঠার পালা।