আজকাল ওয়েবডেস্ক: বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি ফ্রান্স ও মরক্কো। বহু প্রতীক্ষিত ম্যাচের জন্য ম্যাচ অফিসিয়ালদের নাম ঘোষণা করেছে ফিফা।
এই গুরুত্বপূর্ণ ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন আর্জেন্টিনার প্রধান রেফারি ফাকুন্দো তেলো। তাঁর নেতৃত্বে পুরো ম্যাচ অফিসিয়াল প্যানেলই আর্জেন্টিনার। এবারের বিশ্বকাপে এই প্রথম কোনও ম্যাচে একই দেশের রেফারিদের নিয়ে গঠিত হল প্যানেল।
নক আউট পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে অভিজ্ঞ রেফারিদের দায়িত্ব দেওয়া হয়। বিশ্বকাপের নক আউট পর্বে ম্যাচ পরিচালনার অভিজ্ঞতা রয়েছে তাঁর। বিশেষ করে, ২০২২ কাতার বিশ্বকাপে মরক্কো ও পর্তুগালের মধ্যে কোয়ার্টার ফাইনাল ম্যাচও পরিচালনা করেছিলেন তিনি। ফলে এটি তাঁরা টানা দ্বিতীয় বিশ্বকাপ। কোয়ার্টার ফাইনালে মরক্কোর ম্যাচে দায়িত্ব পালন করবেন এই আর্জেন্টাইন রেফারি। ফ্রান্স-মরক্কো ম্যাচে আর্জেন্টাইন রেফারিদের প্যানেল থাকায় অনেকে সমালোচনা শুরু করেছেন ফিফার। অনেকে বলছেন আর্জেন্টিনাকে সুবিধা করে দেওয়ার জন্যই ছ'জন আর্জেন্টাইন রেফারিকে এই ম্যাচ দেওয়া হয়েছে। ফ্রান্স দুরন্ত ফুটবল খেলছে। ফাইনালের আগে কোনও ভাবেই ফ্রান্স ও আর্জেন্টিনার সাক্ষাৎ হবে না। সমালোচকরা মনে করছেন রেফারির ভুল সিদ্ধান্তের শিকার হয়ে ফ্রান্স ছিটকে যাবে মেগাটুর্নামেন্ট থেকে, সেই কারণেই ফিফা ৬ জন রেফারিই আর্জেন্টিনার দিয়েছে।
উল্লেখ্য, তেলোর সহকারী হিসেবে থাকছেন হুয়ান পাবলো বেলাত্তি ও গ্যাব্রিয়েল চাদে। চতুর্থ রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন দারিও হেরেরা, আর রিজার্ভ সহকারী রেফারি হিসেবে থাকবেন ক্রিস্তিয়ান নাভারো।
ম্যাচ অফিসিয়ালদের তালিকা:
প্রধান রেফারি: ফাকুন্দো তেলো (আর্জেন্টিনা)
সহকারী রেফারি ১: হুয়ান পাবলো বেলাত্তি
সহকারী রেফারি ২: গ্যাব্রিয়েল চাদে
চতুর্থ রেফারি: দারিও হেরেরা
রিজার্ভ সহকারী রেফারি: ক্রিশ্চিয়ান নাভারো















