আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতির জেরে ফের বাণিজ্যিক চাপের মুখে পড়তে পারে ভারত। চিন, ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া, ইউরোপীয় ইউনিয়ন-সহ একাধিক দেশের পণ্যে নতুন করে আমদানি শুল্ক বাড়ানোর পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন।
2
12
দ্য ওয়াল স্ট্রিট জার্নালের একটি রিপোর্ট অনুযায়ী, বিভিন্ন দেশের শিল্পক্ষেত্রে সরকারি ভর্তুকি ও আর্থিক সহায়তার বিষয়টি খতিয়ে দেখেই এই পদক্ষেপ করতে চলেছে ওয়াশিংটন। এর ফলে ভারতের রপ্তানি বাণিজ্যে নতুন করে অনিশ্চয়তা তৈরি হতে পারে।
3
12
রিপোর্ট অনুযায়ী, মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার চলতি সপ্তাহেই এই তদন্তের ফলাফল ঘোষণা করতে পারেন। যদিও সংশ্লিষ্ট আধিকারিকরা জানিয়েছেন, ঘোষণার সময়সূচিতে পরিবর্তন হতে পারে।
4
12
আমেরিকার অভিযোগ, ভারত-সহ বেশ কয়েকটি দেশ সরকারি ভর্তুকি, আর্থিক সাহায্য এবং বিভিন্ন নীতিগত সুবিধার মাধ্যমে নিজেদের শিল্প সংস্থাগুলিকে কম খরচে পণ্য উৎপাদনের সুযোগ দিচ্ছে।
5
12
ফলে আন্তর্জাতিক বাজারে তুলনামূলক কম দামে পণ্য বিক্রি করতে পারছে তারা। এতে মার্কিন উৎপাদকরা প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছেন বলে দাবি ট্রাম্প প্রশাসনের।
6
12
এখনও পর্যন্ত নতুন শুল্কের নির্দিষ্ট হার ঘোষণা করা হয়নি। তবে ২০২৫ সালে ট্রাম্প প্রশাসন যে ধরনের শুল্ক আরোপ করেছিল, তার কাছাকাছি হারে নতুন শুল্ক বসানোর সম্ভাবনা রয়েছে।
7
12
রিপোর্টে বলা হয়েছে, ইউরোপীয় ইউনিয়ন, জাপান ও দক্ষিণ কোরিয়ার ক্ষেত্রে শুল্কের হার ১৫ শতাংশ বা তার কম হতে পারে। অন্যদিকে, ভারত ও ভিয়েতনামের উপর তুলনামূলক বেশি শুল্ক চাপতে পারে। চীনের ক্ষেত্রে শুল্কের হার আরও বেশি হওয়ার আশঙ্কা রয়েছে।
8
12
তবে ইস্পাত, অ্যালুমিনিয়াম ও গাড়ির মত কয়েকটি শিল্পপণ্য আপাতত এই নতুন শুল্কের আওতার বাইরে থাকতে পারে। কারণ, এই পণ্যগুলির উপর ইতিমধ্যেই জাতীয় নিরাপত্তার যুক্তিতে পৃথক শুল্ক রয়েছে।
9
12
এই পরিস্থিতিতে আরও জটিল হতে পারে ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তির আলোচনা। ৭ ফেব্রুয়ারি ২০২৬-এ দুই দেশ একটি অন্তর্বর্তী বাণিজ্য কাঠামো ঘোষণা করেছিল।
10
12
সেখানে ভারতীয় পণ্যের উপর আমেরিকার পাল্টা শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৮ শতাংশ করার এবং রাশিয়া থেকে তেল কেনার জন্য আরোপিত অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক প্রত্যাহারের কথা ছিল।
11
12
কিন্তু ফেব্রুয়ারিতেই মার্কিন সুপ্রিম কোর্ট IEEPA আইনের অধীনে আরোপিত পাল্টা শুল্ক খারিজ করে দেয়। ফলে নতুন করে শুল্ক কাঠামো তৈরির প্রয়োজন দেখা দেয়। ১৮ নভেম্বর বাণিজ্য সচিব রাজেশ আগরওয়াল জানান, আমেরিকার নতুন শুল্কনীতি এবং চলতি তদন্তগুলির ফলাফল স্পষ্ট না হওয়া পর্যন্ত চুক্তি সই করা সম্ভব নয়।
12
12
এছাড়াও ১৯৭৪ সালের ট্রেড অ্যাক্টের ৩০১ নম্বর ধারায় শিল্পক্ষেত্রে অতিরিক্ত উৎপাদন ও সরকারি ভর্তুকি নিয়ে তদন্ত চলছে। তার ফলেও ভারতের পণ্যে অতিরিক্ত শুল্কের সম্ভাবনা তৈরি হয়েছে। সব মিলিয়ে ট্রাম্পের নতুন শুল্কনীতি ভারতীয় রপ্তানি এবং দুই দেশের বাণিজ্যিক সম্পর্কের ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে।