বছর শেষেও দুর্যোগের ঘনঘটা। একটানা রাজ্যে রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা জারি করল মৌসম ভবন। একের পর এক ঘূর্ণিঝড়ের দাপটে একাধিক রাজ্যে গত সপ্তাহে ঝড়বৃষ্টি হয়েছে। চলতি সপ্তাহেও ভারী বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস।
2
6
মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী, আজ থেকে আগামী তিনদিন টানা তামিলনাড়ু, কেরল ও মাহে, পুদুচেরি ও করাইকালে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। জারি রয়েছে সতর্কতাও। ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে।
3
6
অন্ধ্রপ্রদেশে ও তামিলনাড়ুর কিছু অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এই রাজ্যে দমকা ঝোড়ো হাওয়াও বইতে পারে। জারি রয়েছে হলুদ সর্তকতা।
4
6
আজ, মঙ্গলবার উত্তর পূর্ব ভারতের অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম ও ত্রিপুরায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আগামিকাল থেকে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে মাঝারি থেকে ঘন কুয়াশার সতর্কতা রয়েছে।
5
6
অন্যদিকে বাংলায় আপাতত কোনও জেলাতেই ঝড়বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী সাতদিন সব জেলায় শুষ্ক আবহাওয়া থাকবে। পাশাপাশি হালকা হালকা শীতের শিরশিরানি অনুভূত হবে।
6
6
আজ থেকে আগামী তিনদিনে বাংলার সব জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস নামতে পারে। উত্তরবঙ্গের জেলাগুলিতে মাঝারি কুয়াশার সম্ভাবনাও রয়েছে।