আজকাল ওয়েবডেস্ক: লিওনেল মেসির মানবিক দিক আবারও ফুটে উঠল। আর্জেন্টাইন সাংবাদিকদের তথ্য অনুযায়ী, বিশ্বকাপ ফাইনালের আগে তিনি কেপ ভার্দের গোলকিপার ভোজিনহার পরিবারের চার সদস্যের জন্য নিজ খরচে টিকিটের ব্যবস্থা করেছিলেন। এই খবর প্রকাশ্যে আসে আর্জেন্টিনার স্পেনের কাছে ফাইনালে হারের পর। আর্জেন্টিনা এবং কেপ ভার্দের রাউন্ড অব ৩২ ম্যাচে ভোজিনহার অসাধারণ পারফরম্যান্সে বিশ্ব ফুটবল মুগ্ধ হয়েছিল। ৪০ বছরের এই গোলকিপার একাধিক সেভ করে আর্জেন্টিনাকে বিপদে ফেলেছিলেন। ম্যাচটি শেষমুহূর্ত পর্যন্ত সমানে সমানে চলেছিল। সেই ম্যাচের পর মেসি এবং ভোজিনহার মধ্যে এক উষ্ণ সম্পর্ক গড়ে ওঠে। মেসি তাকে আলিঙ্গন করে বলেন, 'তুমি মহান, তোমার দেশের তোমার জন্য গর্বিত হওয়া উচিত।' ভোজিনহা পরে জানিয়েছেন, এই কথাগুলো তাঁর জীবনের অন্যতম সেরা মুহূর্ত।
ফাইনালের আগে মেসি নীরবে নিজের প্রতিনিধিদের নির্দেশ দেন যাতে ভোজিনহার পরিবারের চার সদস্যকে নিউ জার্সির স্টেডিয়ামে বসে ম্যাচ দেখার সুযোগ দেওয়া হয়। টিকিটের দাম ছিল অত্যন্ত বেশি, যা তাঁদের নাগালের বাইরে ছিল। মেসি শুধু ভোজিনহার পরিবার নয়, আরও অনেক সাধারণ সমর্থকের জন্যও টিকিট কিনে দিয়েছিলেন। সাংবাদিক ইয়ানিনা লাতোরে জানিয়েছেন, মেসি ন্যায্যভাবে সাহায্য করতে চেয়েছিলেন। যারা আর্থিক কারণে বিশ্বকাপের ম্যাচ দেখতে পারছিলেন না, তাঁদের পাশে দাঁড়িয়েছিলেন।
আর্জেন্টিনা ফাইনালে স্পেনের কাছে হেরে যায়। অতিরিক্ত সময়ে ১-০ গোলে গোলে জেতেন লামিনে ইয়ামালরা। কিন্তু মেসির এই উদ্যোগ বিশ্বকাপের ইতিহাসে এক অনন্য মানবিক অধ্যায় হয়ে থাকবে। মাঠে তাঁর জাদুকরী ফুটবল যেমন ভক্তদের মুগ্ধ করেছে, মাঠের বাইরে তাঁর নীরব উদারতা ফুটবলকে আরও মানবিক করে তুলেছে। ভোজিনহার পরিবার ফাইনালে গ্যালারিতে বসে সেই ঐতিহাসিক ম্যাচ দেখেছে। মেসির এই অজানা গল্প এখন ফুটবল দুনিয়ার আলোচনার কেন্দ্রবিন্দু।
















