আজকাল ওয়েবডেস্ক: ডুরান্ড ডার্বিতে ইস্টবেঙ্গলের হারের দিনই তিনি সই করে দিলেন। 

তাঁকে নিয়ে চলছিল জল্পনা। শনিবার নতুন ঠিকানায় সই করে দিলেন তিনি। 

এত পর্যন্ত পড়ার পরে অনেকেই কৌতূহলী হবেন এই ভেবে যে কার কথা বলা হচ্ছে। 

তিনি অস্কার ব্রুজোঁ। ইস্টবেঙ্গলের প্রাক্তন কোচ তিনি। তাঁর হাত ধরেই লাল-হলুদ আইএসএল জিতেছে। ইস্টবেঙ্গলকে আইএসএল খেতাব দেওয়ার পরই স্প্যানিশ কোচের সঙ্গে সম্পর্কচ্ছিন্ন হয় লেসলি ক্লডিয়াস সরণীর ক্লাবের। তিনি বেছে নেন অন্য ঠিকানা। 

শনিবার ইন্দোনেশিয়ার ক্লাব ভয়ঙ্করা প্রেসিসি লামপুং এফসিতে সই করে দেন অস্কার। তাও আবার ডার্বিতে ইস্টবেঙ্গলের হারের দিন। 

গত মরশুমে এই ডুরান্ড কাপের ডার্বিতেই মোহনবাগানকে হারিয়েছিল ইস্টবেঙ্গল। অস্কারের হাতে তখন লাল-হলুদের ব্যাটন। তার পর সময় যত এগিয়েছে অস্কার ব্রুজোঁর লাল-হলুদ ততই রং ছড়িয়েছে। ডুরান্ড কাপ, শিল্ড, সুপার কাপে অল্পের জন্য সাফল্য না পেলেও আই লিগে ইস্টবেঙ্গল বিজয়কেতন ওড়ায়। লিগের শেষ ম্যাচে ইন্টার কাশীকে হারিয়ে খেতাব জিতে নেয় অস্কারের দল। কিন্তু তার পর চ্যাম্পিয়ন দলের অনেককেই ধরে রাখা যায়নি। নতুন কোচ আন্তোনিও লোপেজ হাবাস এসেছেন ক্লাবে। ডার্বির শুরুটা ভাল হয়নি তাঁর। মরশুমের প্রথম ডার্বিতেই হার মেনেছেন তিনি। সেদিনই অস্কার সই করে দিলেন ইন্দোনেশিয়ার ক্লাব ভয়ঙ্করাতে।