আজকাল ওয়েবডেস্ক:‌ বাংলাদেশে চরম ডামাডোল। অনিশ্চিত হয়ে পড়ল টি২০ বিশ্বকাপ। প্রসঙ্গত, চলতি বছরের ৩–২০ অক্টোবর বাংলাদেশে মহিলাদের টি২০ বিশ্বকাপ হওয়ার কথা। হাতে রয়েছে আর মাত্র দুই মাস। দ্রুত পরিস্থিতি না বদলালে হয়ত বাংলাদেশ থেকে বিশ্বকাপ সরিয়ে নেওয়া হবে।



দেশ ছেড়েছেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন। বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি গোটা পরিস্থিতির উপর নজর রাখছে। এখনও কিছু সরকারিভাবে জানানো হয়নি।
আইসিসির তরফে বলা হয়েছে, ‘‌বাংলাদেশের অবস্থার উপর নজর রাখা হচ্ছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গেও যোগাযোগ রাখা হচ্ছে। নিরাপত্তার দিকটাই আসল। ক্রিকেটারদের নিরাপত্তা খতিয়ে দেখেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’‌ গত মাসে কলম্বোয় আইসিসির বার্ষিক সভাতেও এই বিষয়টি নিয়ে আলোচনা হয়েছিল। কিন্তু তখন পরিস্থিতি এতটা উত্তেজনাকর ছিল না।



এদিকে, জানা গেছে, দশ দলের বিশ্বকাপে হবে মোট ২৩টি ম্যাচ। সব খেলা হবে ঢাকা ও সিলেটে। দশটি প্রস্তুতি ম্যাচ রাখা হয়েছে। যেগুলো ঢাকায় হওয়ার কথা।