ফের ট্রেন সফরে মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠল। বিহারে ট্রেনে করে যাওয়ার সময় যৌন হেনস্থার শিকার হন এক মহিলা। এক বৃদ্ধ ক্রমাগত তাঁকে উত্যক্ত করতে থাকেন। তারপরই যা ঘটল.... ঠিক যেন সিনেমা! বর্তমানে এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। কী ঘটেছে? 

ইনস্টাগ্রামে যে ভিডিওটি ভাইরাল হয়েছে, সেখানে যৌন হেনস্থার শিকার হওয়া মহিলা জানান ঘটনাটি ঘটেছে গত ৩ জুলাই। তিনি জেনারেল কোচে ছিলেন। সিয়ান থেকে পাটালিপুত্র যাচ্ছিলেন। সেই সময়ই রাতে শোয়ার জন্য তিনি আপার বার্থে উঠে যান। ঘুমিয়েও পড়েন। হঠাৎ টের পান নিচ থেকে একটি হাত তার দিকে এগিয়ে দেওয়া হয়েছে, এবং তাঁকে ছোঁয়ার চেষ্টা করা হচ্ছে। ছাপরা থেকে ট্রেনে কিছু লোক ওঠেন, তাঁদের মধ্যেই এক বৃদ্ধ ছিলেন। তিনিই এই ঘটনাটি ঘটান বলে জানান যুবতী। 

নির্যাতিতার কথায়, 'আমি একাধিকবার ওঁকে ভদ্রভাবে বলি, হাতটা সরান। কিন্তু উনি পাত্তা দেন না। উল্টে সামনে থেকে এবার তাঁকে ছোঁয়ার চেষ্টা করতে থাকেন।' গোটা ঘটনায় স্বাভাবিক ভাবেই খুবই অস্বস্তিতে পড়েন সেই মহিলা। বিরক্ত হয়ে তিনি উঠে পড়েন এবং সরে বসেন। তখন আরও এক বৃদ্ধ এসে খারাপ ভাবে তাঁকে স্পর্শ করেন। 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Annu🦋 (@annu_diary05)