অনেকেই এখন ছোট ফ্ল্যাট বা অ্যাপার্টমেন্টে থাকেন। ফলে মনের মতো ঘর সাজানোর আক্ষেপ থেকে যায়। তবে সঠিক পরিকল্পনা ও কিছু স্মার্ট ডেকর ব্যবহার করলে ঘর দেখতে সুন্দর, খোলামেলা এবং আরামদায়ক করা সম্ভব। বিশেষজ্ঞদের মতে, ছোট জায়গা সাজানোর ক্ষেত্রে প্রতিটি ইঞ্চি কাজে লাগানো সবচেয়ে গুরুত্বপূর্ণ।
১. দেওয়াল ব্যবহার করুন, মেঝে ফাঁকা রাখুনঃ ছোট ঘরে মেঝে কম থাকায় দেওয়াল ব্যবহার সবচেয়ে ভাল উপায়। ওয়াল-মাউন্টেড শেলফ বা ডেস্ক বসালে মেঝে খালি থাকে, ঘর বড় মনে হয়। বই, সাজসজ্জা বা ছোট জিনিস রাখতেও সুবিধা হয়।
২. দু’কাজে ব্যবহারযোগ্য ফার্নিচারঃ ওটোম্যান বা ডে‑বেড শুধু বসার জন্য নয়, এতে স্টোরেজ থাকে। ডে‑বেড অতিথির জন্য বিছানা হিসেবেও ব্যবহার করা যায়। এতে আলাদা গেস্টরুম বা অতিরিক্ত স্টোরেজের প্রয়োজন কমে যায়।
৩. বড় আয়না ব্যবহার করুনঃ বড় আয়না ছোট ঘরকে খোলা এবং উজ্জ্বল দেখাতে সাহায্য করে। জানালার পাশে বা আলো বেশি জায়গায় রাখলে ঘর বড় ও আরামদায়ক মনে হয়। আয়না শুধু আলোর প্রতিফলন বাড়ায় না, ঘরের গভীরতার অনুভূতিও তৈরি করে।
৪. পরিষ্কার ও হালকা স্টোরেজ ব্যবহার করুনঃ ছোট ঘরে জিনিস জমে গেলে ঘর আরও ছোট মনে হয়। হালকা ও স্বচ্ছ অ্যাক্রিলিক বা পরিষ্কার স্টোরেজ অরগানাইজার ব্যবহার করলে জিনিস সাজানো সহজ হয় এবং ঘর অনেকটা গোছানো লাগে। বই, কাপড়, সাজসজ্জা সবকিছু সুন্দরভাবে রাখা যায়।
৫. আলো সঠিকভাবে ব্যবহার করুনঃ ছোট ঘরে বড় ল্যাম্প রাখার চেয়ে দেওয়ালে লাইট লাগানো সুবিধাজনক। আলোর স্তর ব্যবহার করলে ঘর বিভিন্ন কাজে ব্যবহারযোগ্য হয়। যেমন ডেস্কের কাছে,বসার জায়গায় আলো ঘর খোলা ও আরামদায়ক দেখায়।
কয়েকটি টিপস মেনে চলুন
ঘর সবসময় পরিষ্কার ও গুছিয়ে রাখুন।
হালকা রং এবং প্রতিফলক আলোর ব্যবহার ঘর বড় দেখাতে সাহায্য করে।
যতটা সম্ভব মেঝে খালি রাখুন। খুব বেশি জিনিস রাখলে ঘর ছোট মনে হয়।
স্মার্ট ডেকর ব্যবহার করে জায়গা ও স্টোরেজ উভয়ই বাড়ানো সম্ভব।
বিশেষজ্ঞদের মতে, ছোট জায়গায় সঠিক সাজসজ্জা আর পরিকল্পনা থাকলে ঘর দেখতে সুন্দর, আরামদায়ক এবং ব্যবহারযোগ্য হয়। ছোট ফ্ল্যাটও কিছু স্মার্ট ডেকর এবং সঠিক সাজানোর কৌশল অবলম্বন করলে সুন্দর করে তোলা সম্ভব।
