কখনও প্রশ্ন পত্র ফাঁস হওয়া, কখনও ছাত্রদের থেকে টুকলি পাওয়ার মতো ঘটনা বিভিন্ন বোর্ডের ক্লাস ১০ বা ১২ এর পরীক্ষার সময় প্রকাশ্যে আসে। এবার সিবিএসই বোর্ডের ক্লাস ১২ এর পরীক্ষায় এমন এক ঘটনা ঘটল যা দেখে চক্ষু ছানাবড়া ছাত্র থেকে তাদের পরিবার এমনকী নেটপাড়ার। কিন্তু ঠিক কী ঘটেছে?
সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন ক্লাস বা সিবিএসই বোর্ডের ক্লাস ১২ এর অঙ্ক পরীক্ষার দিন যখন ছেলেমেয়েরা প্রশ্ন পত্রে থাকা কিউআর কোড স্ক্যান করতে যাচ্ছে ততবারই সেটি একটি ইউটিউব লিঙ্ক খুলে দিচ্ছে। আর এই বিষয়টা সমাজমাধ্যমে একাধিক ছাত্র, ছাত্রীরা প্রকাশ্যে এনেছেন। তার মধ্যে এক ছাত্রী ভিডিও করে দেখিয়েছেন, এবং বলছেন, 'আজ আমার অঙ্ক পরীক্ষা ছিল, পরীক্ষা খুবই খারাপ হয়েছে। কিন্তু এখন একটা জিনিস হঠাৎই আবিষ্কার করলাম। আমি আমার ফোনের স্ক্যানার খুললাম। এবার প্রশ্ন পত্রে যে কিউআর কোড আছে, সেটিকে স্ক্যান করলাম। দেখুন। খুলল রিকরোলের ভিডিও।' এই ঘটনার পর হতভম্ব সকলেই। প্রসঙ্গত, গত ৯ মার্চ ছিল সিবিএসই বোর্ডের ক্লাস ১২ এর অঙ্ক পরীক্ষা।
https://www.instagram.com/reels/DVqWE2vk1d8/
তবে শোরগোল পড়ার পর বিবৃতি দিয়েছে সিবিএসই বোর্ড। তাদের তরফে বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, 'প্রশ্ন পত্রে একাধিক নিরপত্তা সংক্রান্ত ফিচার থাকে। এর মধ্যে একটি হল কিউআর কোড। এটার সাহায্যে প্রশ্ন পত্রটি আসল নাকি জালি সেরা যাচাই করা যায়। ৯ মার্চ ক্লাস ১২ এর অঙ্ক পরীক্ষা ছিল। কিছু প্রশ্ন পত্রের সেটে দেখা গিয়েছে যখনই কেউ কিউআর কোড স্ক্যান করছে তখন সেটিতে একটি ইউটিউব লিঙ্ক খুলছে। অনেকেই এই কারণে প্রশ্ন পত্রের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন। ছাত্ররা এবং তাদের পরিবারের লোকজন উদ্বিগ্ন হয়ে পড়েছে। কিন্তু এতদ্বারা জানানো হচ্ছে, বোর্ডের প্রশ্ন পত্র আসল। প্রশ্ন পত্রের নিরাপত্তা নিয়ে কোনও আপোস করা হয় না।'
বোর্ডের তরফে এদিন এও জানানো হয়েছে, তারা বিষয়টা খতিয়ে দেখছে এবং আগামীতে যাতে এই ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সেই দিকে নজর দেওয়া হবে।
Press Release Issued by the CBSE. https://t.co/Tcis8AzUoC pic.twitter.com/tm25hkg7KJ
— Krishna Chaudhary (@KrishnaTOI)Tweet by @KrishnaTOI
কিন্তু বোর্ড যাই বলুক এই ঘটনার পর কেউ যেমন বিষয়টায় মজা পেয়েছেন, তেমন কেউ কেউ বিরক্ত হয়েছেন। এক ব্যক্তি লেখেন, 'পড়াশোনাটা ছেলেখেলা হয়ে দাঁড়িয়েছে।' দ্বিতীয় ব্যক্তি লেখেন, ' ভালই তো পরীক্ষা দিতে দিতে গান শুনবে, ক্ষতি কী?'
