হিন্দু বাড়িতে প্রতিদিন সন্ধ্যায় শঙ্খ বাজানোর রীতি আছে৷ কিন্তু প্রতিদিন সন্ধ্যায় তিনবারই শঙ্খ বাজানো হয়৷
মা-ঠাকুমাদের বলতে শোনা যায় তিনবারের বেশি বাজাস না৷ কিন্তু কেন বলা হয় এই কথা?
সকালে পুজো করে শঙ্খ বাজানোর প্রচলন তুলনায় অনেকটা কম। তবে সকালেপ পুজোপাঠের পর শঙ্খ বাজালে শুভ ফল পাওয়া যায়। শঙ্খধ্বনির মাধ্যমে দেবতাদের আবাহন করা হয়।
আধ্যাত্মিক মত অনুযায়ী, সন্ধ্যায় শঙ্খ বাজালে বাড়িতে থাকা নেতিবাচক শক্তি দূর হয়৷ শঙ্খ শুভ শক্তিকে আহ্বান করে তাই জীবনে অর্থের এবং ভাগ্যের উন্নতিতে শঙ্খধ্বনি বিশেষ সুফল প্রদান করে।
আধ্যাত্মিক মতে, দেবদেবীদের আহ্বান জানাতে তিনবার শঙ্খ বাজানো হয়৷ তিনবারের বেশি বাজালে আসুরিক শক্তিকে আহ্বান করা হয়৷ আসুরিক শক্তির অশুভ প্রভাব বৃদ্ধি পায়৷ এর ফলে জীবনে নানা বিপাক দেখা যায়৷
