শরীর ডিটক্স করার কথা শুনলেই অনেকের মনে পড়ে কঠিন ডায়েট বা দামি থেরাপির কথা। কিন্তু বিশেষজ্ঞদের মতে, খুব সহজ একটি ঘরোয়া পদ্ধতিতেই শরীরকে সতেজ রাখা সম্ভব। ২০ মিনিট একটি কাজ করলেই শরীরের ভেতরের টক্সিন বের হতে পারে। 

বিশেষজ্ঞদের মতে, আমাদের পায়ে প্রায় ৭ হাজারেরও বেশি নার্ভের শেষ রয়েছে। এই নার্ভগুলো সরাসরি লিম্ফ্যাটিক সিস্টেমের সঙ্গে যুক্ত। লিম্ফ্যাটিক সিস্টেমই শরীর থেকে বর্জ্য ও টক্সিন বের করার গুরুত্বপূর্ণ কাজ করে। তাই পা ভিজিয়ে রাখলে তার প্রভাব পড়ে গোটা শরীরে।

কীভাবে করবেন ফুট ডিটক্স

প্রথমে একটি বড় গামলা বা বালতি নিন। এতে এমন গরম জল ঢালুন, যাতে আরাম করে পা ডোবানো যায়। এবার গরম জলে এক কাপ এপসম নুন মেশান। এপসম নুনে থাকা ম্যাগনেসিয়াম শরীরের প্রদাহ কমাতে সাহায্য করে এবং পেশিকে রিল্যাক্স করে। অনেকের ক্ষেত্রে এটি পায়ের ব্যথা ও ক্লান্তিও কমায়।

এরপর জলে এক কাপ অ্যাপেল সাইডার ভিনিগার যোগ করুন। এটি ত্বকের পিএইচ ব্যালেন্স ঠিক রাখতে সাহায্য করে এবং ত্বক ও টিস্যুতে জমে থাকা টক্সিন বের করতে সহায়কয 

আরও ভাল ফলের জন্য এতে কয়েক ফোঁটা ল্যাভেন্ডার বা রোজমেরি তেল যোগ করতে পারেন। চাইলে সামান্য আদাও মেশানো যেতে পারে। এগুলো রক্ত সঞ্চালন বাড়াতে সাহায্য করে এবং পা ভিজিয়ে রাখার সময় আরও আরাম দেয়।

সব উপাদান ভাল করে মিশিয়ে নিন। এবার পা ডুবিয়ে ২০ মিনিট চুপচাপ বসে থাকুন। চাইলে এই সময় হালকা গান শুনতে পারেন বা চোখ বন্ধ করে বিশ্রাম নিতে পারেন।

বিশেষজ্ঞদের মতে, সপ্তাহে ২–৩ দিন নিয়মিত এই পদ্ধতি অনুসরণ করলে শরীর হালকা লাগতে পারে, ক্লান্তি কমে এবং ঘুমও ভাল হতে পারে। তবে এটি কোনও চিকিৎসার বিকল্প নয়। দীর্ঘদিন কোনও শারীরিক সমস্যা থাকলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। সহজ এই অভ্যাসটি নিয়মিত করলে কয়েক দিনের মধ্যেই শরীরের পার্থক্য টের পাওয়া যেতে পারে। সঠিক জীবনযাপন, সুষম খাবার ও নিয়মিত ব্যায়ামের সঙ্গে এই পদ্ধতি মিলিয়ে চললেই বেশি উপকার পাওয়া সম্ভব।