আজকাল ওয়েবডেস্ক: সেলিব্রিটিদের মত নিখুঁত সাজতে ইচ্ছে কার না করে! বিশেষ করে এই পুজোর সময়ে। নতুন জামার সঙ্গে নতুন হেয়ারস্টাইল না হলে যেন ব্যাপারটা ঠিক জমে না। চুল পড়ে গিয়ে অনেকেরই চুল পাতলা হয়েছে। সেক্ষেত্রে উইগ হল সব থেকে ভাল বিকল্প। বড় পর্দার অভিনেত্রীরাও এর ব্যবহার করেন। তাঁদের নিজস্ব হেয়ারস্টাইলিস্ট থাকেন। আপনারা কী করবেন? রোজ তো আর পার্লারে যাওয়া সম্ভব নয়। একটি হেয়ারপিসে যদি গ্ল্যামারাস লুক পাওয়া তাহলে ক্ষতি কী!
উইগ কেনার আগে রঙ, কাট, দেখে নিতে হবে। আপনার চুলের ধরনের সঙ্গে যেন মানানসই হয় উইগটি। মজাদার স্টাইল নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করতে পারেন। বাউন্সি, কার্ল যে কোনও স্টাইল করতে পারেন। উইগের হেয়ারলাইনে লেসের একটি স্তর থাকে। যা নির্দেশ করে যে আপনি কোথায় কাস্টমাইজেশন করবেন। এবং আপনার চুলের রেখার কতটুকু আপনি উন্মোচন করতে পারবেন। কী আকারের উইগ কিনবেন সেটাও গুরুত্বপূর্ণ। মাথার থেকে উইগের আকার বড় হলে তা অস্বাভাবিক লাগতে পারে।
উইগটিকে ভাল করে সেট করা জরুরি। সেক্ষেত্রে স্প্রে ব্যবহার করা বাধ্যতামূলক। হিউম্যান হেয়ার উইগ কিনলে আপনি অনায়াসেই সেটি পারবেন। একটু দামী হলেও, যত্ন করতে পারলে এটি প্রায় দশ বছর চলবে। উইগে শ্যাম্পু করতে হবে নির্দিষ্ট সময়ে। প্যাডেল ব্রাশ দিয়ে জট ছাড়িয়ে নিতে হবে।