আজকাল ওয়েবডেস্ক: রবিবার দুপুরে হঠাৎই সল্টলেকের সিজিও কমপ্লেক্সে জ্যোতিপ্রিয় মল্লিকের কন্যা প্রিয়দর্শিনী মল্লিক। এদিন দুপুর ১টার দিকে তিনি সিজিও কমপ্লেক্সে আসেন। মিনিট খানেকের মধ্যেই আবার বেরিয়ে যান। তার হাতে একটি ফাইল দেখা গিয়েছে এদিন। সূত্রের খবর, আধিকারিকরা না থাকায় সঙ্গে সঙ্গে বেরিয়ে যান জ্যোতিপ্রিয় কন্যা। ফাইলে কি কাগজ রয়েছে তা জিজ্ঞেস করলেও জবাব দেননি তিনি।

তাঁকে কি তলব করা হয়েছিল নাকি নথি দেখাতে বলা হয়েছিল কিছুরই জবাব পাওয়া যায়নি। উল্লেখ্য, রেশন বণ্টন দুর্নীতি মামলায় শুক্রবার কাকভোরে গ্রেপ্তার হন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয়। বাকিবুর রহমানের গ্রেপ্তারির পরেই জ্যোতিপ্রিয়র বাড়িতে দ্বাদশীর দিন তল্লাশি অভিযান চালায় ইডি। ম্যারাথন তল্লাশির পর গ্রেপ্তার করা হয় তাঁকে।