আজকাল ওয়েবডেস্ক: পূর্বাভাস ছিল। সেই মতো নবমীর দুপুরে কলকাতায় ঝেঁপে নামল বৃষ্টি। বৃষ্টি উপেক্ষা করেই ছাতা মাথায় পুজো পরিক্রমা জারি জনতার। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আজ কলকাতা ছাড়াও বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের কয়েকটি এলাকায়। বজ্রপাতের পূর্বাভাস রয়েছে। তাই বাড়তি সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, ঘূর্ণিঝড় ‘হামুন’-এর প্রভাবে আজ থেকে আগামী তিনদিন বাংলার উপকূলবর্তী জেলাগুলিতে ঝড়বৃষ্টি হবে। আগামী দুইদিন মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। একাদশী পর্যন্ত ঝড়বৃষ্টি চলবে দুই ২৪ পরগনায়। বৃহস্পতিবার থেকে আবহাওয়ার উন্নতি হবে।