আজকাল ওয়েবডেস্ক: প্রজাতন্ত্র দিবসে রাজভবনে মমতা ব্যানার্জি। প্রতি বছরের মত এবারেও রীতি মেনে রাজভবনে যান মমতা। এদিন রাজ্যের মুখ্যমন্ত্রীকে শাল দিয়ে স্বাগত জানান রাজ্যপাল সিভি আনন্দ বোস। শুক্রবার সকালে রেড রোডের অনুষ্ঠানেও গিয়েছিলেন মমতা।
সম্প্রতি একাধিক ইস্যুকে কেন্দ্র করে রাজ্যপালের সঙ্গে সংঘাত হয়েছে রাজ্যের। তবে সেই সংঘাত ছাপিয়ে এদিন চা চক্রে দেখা গেল রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রীকে।
সম্প্রতি একাধিক ইস্যুকে কেন্দ্র করে রাজ্যপালের সঙ্গে সংঘাত হয়েছে রাজ্যের। তবে সেই সংঘাত ছাপিয়ে এদিন চা চক্রে দেখা গেল রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রীকে।