আজকাল ওয়েবডেস্ক : ব্যাঙ্কশাল আদালতে অসুস্থ হয়ে পড়লেন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। শুনানি চলাকালীন আদালতে অসুস্থ হয়ে পড়েন বনমন্ত্রী।টানা জেরার পর শুক্রবার তাকে তোলা হয়েছিল ব্যাঙ্কশাল আদালতে। আদালতে সওয়াল-জবাব পর্ব চলার সময়ই অসুস্থ হয়ে পড়েন প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।দিনে একঘন্টা করে আইনজীবীর সঙ্গে দেখা করতে পারবেন জ্যোতিপ্রিয় মল্লিক।অজ্ঞান হয়ে যাওয়ার পর তার মাথায় জল ঢালেন তার মেয়ে। বিচারকের এসি চেম্বারে বসানো হয় মন্ত্রীকে। হেফাজতে থাকাকালীন বাড়ির খাবার খাবেন তিনি। স্ত্রী একঘণ্টা করে দেখা করতে পারবেন। পরিস্থিতি খতিয়ে দেখেন বিচারক তনুময় কর্মকার। এরপর আদালতের নির্দেশমতো এসি অ্যাম্বুলেন্স করে জ্যোতিপ্রিয় মল্লিককে কোর্ট চত্বর থেকে বের করে নিয়ে যাওয়া হয়। তার পরিবারের পছন্দমতো হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে।সেখানে তাঁর প্রাথমিক চিকিৎসা করা হবে। এরপর কমান্ড হাসপাতালে নিয়ে এসে তার চিকিৎসা হবে।