আজকাল ওয়েবডেস্ক: মধ্যরাতে খাস কলকাতায় যুবককে কুপিয়ে খুন। নৃশংস হত্যাকাণ্ডটি ঘটেছে ফুলবাগান থানা সংলগ্ন এলাকায়। পরিবারের অভিযোগ, মদ্যপানকে ঘিরে বচসার জেরে যুবককে কুপিয়ে খুন করা হয়েছে।
পুলিশ সূত্রে খবর, মৃতের নাম নীতিশ রবি দাস। গতকাল রাতে কেএমসির কোয়ার্টারের ছাদে শুয়ে ছিলেন যুবক। অভিযোগ, আচমকা ৩০ বছরের আকাশ হরি নামে এক যুবক এসে নীতিশের জলের বোতল মাটিতে ফেলে দেয়। মদ্যপানের জন্য বারবার জল চান নীতিশ। অভিযুক্ত তা না দিতেই বচসা শুরু হয়। ঝামেলার মাঝে নীতিশের বুকে ধারাল অস্ত্র দিয়ে কোপ বসায় অভিযুক্ত।
রক্তাক্ত অবস্থায় নীতিশকে নিয়ে যাওয়া হয় এনআরএস হাসপাতালে। সেখানে চিকিৎসকরা নীতিশকে মৃত ঘোষণা করেন। গোটা ঘটনা তদন্ত শুরু করেছে ফুলবাগান থানার পুলিশ। আগে থেকেই দুজনের মধ্যে কোনও পুরনো শত্রুতা ছিল নাকি সেটাও খতিয়ে দেখছেন ফুলবাগান থানার পুলিশ।