আজকাল ওয়েবডেস্ক:মহালয়ার রাতে মহেশতলায় ভয়াবহ পথ দুর্ঘটনা। জানা গিয়েছে, রাতে মহেশতলা সম্প্রীতি উড়ালপুল দিয়ে একটি মালবাহী লরি কলকাতার দিকে আসছিল। উড়ালপুল থেকে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে লরিটি ধাক্কা মারে একটি গুমটি দোকানে। সেই সময় সেখানে দাঁড়িয়ে ছিলেন দুই ব্যক্তি এবং গুমটির মধ্যে ছিলেন কজন মহিলা।
দুই ব্যক্তির মধ্যে একজন ট্র্যাফিক কনস্টেবলও ছিলেন। দুর্ঘটনায় তিনজনই আহত হন। গুরুতর আহত হন ট্র্যাফিক কনস্টেবল। তাঁকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। স্থানীয়রা ওই মহিলাকে গুমটির ভিতর থেকে উদ্ধার করে। দুর্ঘটনার জেরে যানজটের সৃষ্টি হয় বজবজ ট্রাঙ্ক রোডে। পুলিশ এসে গাড়িটিকে আটক করে থানায় নিয়ে যায়। গাড়ির চালক এখনও পর্যন্ত পলাতক। তাঁর খোঁজ চালাচ্ছে পুলিশ।