আজকাল ওয়েবডেস্ক: বিরাট ধাক্কা খেল পশুপ্রেমীরা। বিশ্বের সবথেকে মোটা বিড়ালের মৃত্যু হল। তার নাম ছিল ক্রোসিক। একটি প্রদর্শনীতে যোগ দিয়েছিল এই বিড়ালটি। তবে সেখানে গিয়ে সে অসুস্থ বোধ করতে শুরু করে। তার আগে তাকে বিস্কুট, সুপ খেতে দেওয়া হয়েছিল। এরপর তাকে রাশিয়ার একটি হাসপাতালে দ্রুত নিয়ে যাওয়া হয়। বর্তমানে তার ওজন ছিল ৩৮ পাউন্ড অর্থাৎ প্রায় ১৭ কেজি।

 

সেখানে বেশ কয়েকদিন জীবিত ছিল ক্রোসিক। এরপর ধীরে ধীরে তার ওজন কমতে শুরু করে। এরপর ৭ পাউন্ড কমে যায় তার ওজন। এরপর তার শ্বাসকষ্টের সমস্যা হতে শুরু করে এবং অবশেষে মারা যায় সে। চিকিৎসকরা মনে করছেন বিড়ালটির চামড়ার স্তরে চর্বির এমন আস্তরণ ছিল যে সেখান থেকে কোনও ওষুধ তার দেহে সঠিকভাবে প্রবেশ করেত পারেনি।

 

আবার কয়েকজন চিকিৎসক এমনটাও মনে করছেন তার দেহে ওষুধ প্রবেশ করলেও তার ঠিকমত কাজ করেনি। যদিও তার মালিক গালিয়ানা মোরে জানিয়েছেন, দেহে বেশ কয়েকটি অংশে টিউমার ধরা পড়েছিল। তারপর থেকেই বেশ খানিকটা অস্বস্তিতে ভুগছিল তার প্রিয় পোষ্য। এটাই পরবর্তীকালে তার দেহে নানা ধরণের সমস্যা তৈরি করে। পরে তাকে ওষুধ দেওয়া হলেও তা অনেক দেরী হয়ে গিয়েছিল। আসলে বিড়ালরা রোগ সম্পর্কে ওয়াকিবহাল থাকে না। যদি তাদের দেহে রোগ থাকে তবে তারা সেটি নিজেরাও বুঝতে পারে না।

 

তাই যদি কোনও বিড়ালের দেহে কোনও রোগ থাকে তবে সে নিজেও তার থেকে উদাসীন থাকে। বিশ্বের পশুপ্রেমীরা এই মৃত্যুর ফলে যথেষ্ট শোকগ্রস্ত হয়ে পড়েছেন। তারা ভেবেছিলেন হাসপাতালে গিয়ে সুস্থ হয়েই ফিরবে ক্রোসিক। কিন্তু সেটা আর হল না। শেষ কয়েকদিন ধরে এর ওজন এতটাই বেড়ে গিয়েছিল যে ঠিকমত হাটাচলা করতেও পারছিল না। এরপর তার খাবারে পরিবর্তন ঘটানো হয়েছিল। তবে শেষবেলায় তা আর কোনও কাজে লাগেনি।