আজকাল ওয়েবডেস্ক: আমেরিকার চার রাজ্যে শক্তিশালী ঝড়ের আঘাতে ৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পেনসিলভেনিয়া এবং ম্যাসাচুসেটসে ২ জন মারা যায়। এছাড়া প্রচণ্ড বৃষ্টিতে জনজীবন অচল হয়ে পড়েছে। এ ছাড়া দক্ষিণ ক্যারোলিনাতে আরও একজনের মৃত্যু হয়েছে। বৃষ্টিপাতের কারণে গাছ ধসে পড়লে তার নিচে চাপ পড়েন ওই ব্যক্তি। পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
আন্তর্জাতিক সংবাদ সংস্থা সূত্রের খবর, দেশটির উত্তরপূর্বাঞ্চলে ভারী বৃষ্টিপাতের কারণে রাস্তাঘাটে ২ থেকে ৪ ইঞ্চি পর্যন্ত জল জমে গেছে। এছাড়া নিউইয়র্ক শহরের উত্তরপশ্চিমে পাঁচ ইঞ্চির বেশি জল জমেছে।
নিউ জার্সির মেয়র জানিয়েছেন, বন্যার কারণে মধ্যরাতের আগেই বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। ঝড়ের কারণে নিউ ইংল্যান্ডে সতর্কতা জারি করা হয়েছে।