আজকাল ওয়েবডেস্ক : গাজায় শরণার্থী শিবিরগুলির পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ। চিকিৎসক এবং নার্সরা গাজায় শরণার্থী শিবিরে অবিরত চিকিৎসা করে চলেছেন। আমেরিকার এক নার্সকে উদ্ধার করা হয় এই শরণার্থী শিবির থেকে। সেখান থেকে তিনি তাঁর অভিজ্ঞতার কথা বলেছেন। গাজায় কোনও নিরাপদ স্থান নেই, জানালেন ওই নার্স। শরণার্থী শিবিরে প্রায় ৫০ হাজার মানুষ রয়েছেন। কিন্তু তাদের জন্য রয়েছে মাত্র ৪ টি টয়লেট। দিনের বেলা মাত্র ৪ ঘন্টা সেখানে জল আসে। তাহলে কি ভয়াবহ অবস্থায় তারা সেখানে দিন কাটাচ্ছেন ভাবলেই শিউরে উঠতে হয়। এর পাশাপাশি সেখানে প্রচুর শিশুরাও রয়েছেন যাদের ইতিমধ্যেই নানা ধরনের শারীরিক সমস্যা দেখা গিয়েছে। সঠিক স্থান না পেয়ে যেখানে সেখানে ওষুধের কাজে ব্যবহৃত নানা সামগ্রী পড়ে রয়েছে। ফলে নানা ধরনের রোগের প্রভাব দেখা দিয়েছে। পাশাপাশি ইজরায়েলের বোমা বর্ষণের ফলে বাইরে গিয়ে কোনও কাজ করা যাচ্ছে না, জানালেন মিস কালহান নামে ওই নার্স। সেখান থেকে তিনি বেরিয়ে আসতে চাইছিলেন না। কিন্তু তার শারীরিক পরিস্থিতি ক্রমশ খারাপের দিকে যাচ্ছিল। তাই তাকে সেখান থেকে বেরিয়ে আসতে হয়।
GAZA RELIF CAMPS : গাজায় শরণার্থী শিবিরগুলির পরিস্থিতি ভয়াবহ
















