আজকাল ওয়েবডেস্ক: বিশ্বের সেরা বিমানবন্দরের স্বীকৃতি পেল তুরস্কের ইস্তানবুল এয়ারপোর্ট। আমেরিকার পর্যটন ও বেসামরিক বিমান চলাচলের ম্যাগাজিন গ্লোবাল ট্রাভেলারের সমীক্ষায় এই স্বীকৃতি পেল তুর্কি বিমানবন্দরটি। বিশ্বের সেরা বিমানবন্দরের পাশাপাশি আরও কয়েকটি বিষয়ে শীর্ষে রয়েছে ইস্তানবুল এয়ারপোর্ট। সেগুলি হল- বিমানবন্দরে খাদ্য ও পানীয় পরিষেবা, বিমানবন্দরে কেনাকাটা এবং করহীন কেনাকাটা। জানা গিয়েছে, সমীক্ষাটিতে অংশ নিয়েছিলেন মোট ৫ লক্ষ পাঠক, যাদের ৯৬ শতাংশই বিভিন্ন কারণে নিয়মিত আন্তর্জাতিক ফ্লাইট পরিষেবা গ্রহণ করেন। সমীক্ষায় অংশগ্রহণকারীদের সবাই নিজেদের অভিজ্ঞতার ভিত্তিতে বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন। গ্লোবাল ট্রাভেলার্সের সমীক্ষার এই ফলাফলকে স্বাগত জানিয়েছে ইস্তানবুল এয়ারপোর্ট কর্তৃপক্ষ। বিমানবন্দরটির যোগাযোগ বিভাগের পরিচালক গোখান সেনগুল বলেছেন,“বিশ্বের সেরা বিমান বন্দরসহ পাঁচটি ক্যাটাগরিতে ইস্তানবুল এয়ারপোর্ট শীর্ষে রয়েছে, এটি আমাদের জন্য খুবই আনন্দের খবর। বিমানবন্দরের প্রত্যেক কর্মীর কঠোর পরিশ্রম, আন্তরিকতা ও পেশাদারিত্বের কারণে এই স্বীকৃতি অর্জন সম্ভব হয়েছে বলে জানান তিনি।
ISTANBUL: বিশ্বের সেরা বিমানবন্দরের স্বীকৃতি পেল ইস্তানবুল এয়ারপোর্ট
















