আজকাল ওয়েবডেস্ক : ইনস্টাগ্রাম গোপনীয়তা বাড়াতে এবং ১৮ বছরের কম বয়সী ব্যবহারকারীদের জন্য সোশ্যাল মিডিয়ার প্রভাব সীমিত করার জন্য একটি বিশেষ ব্যবস্থা গ্রহণ করল। অনলাইনে শিশুদের সুরক্ষার উপর যাতে কোনও চাপ  না হয় সেজন্যেই এই ব্যবস্থা নেওয়া হল।

 

ইনস্টাগ্রাম বলেছে যে ১৮ বছরের কম বয়সী ব্যবহারকারীদের অ্যাকাউন্টগুলি আগামী দিনে বিশেষ ডিফল্টরূপে ব্যক্তিগত করা হবে।  এর অর্থ কেবলমাত্র অ্যাকাউন্ট-ধারকের দ্বারাই এগুলি দেখা যাবে। মেটার মালিকানাধীন এই অ্যাপটি রাত ১০ টা থেকে সকাল ৭ টা পর্যন্ত নাবালকদের বিজ্ঞপ্তি বন্ধ করার পরিকল্পনা করেছে।

 

এছাড়াও  প্রাপ্তবয়স্কদের জন্য আরও তত্ত্বাবধানের সরঞ্জামগুলি প্রবর্তন করবে। ইনস্টাগ্রামের প্রধান অ্যাডাম মোসেরি বলেন, নতুন সেটিংস করে অভিভাবকরা যাতে সন্তানদের অনলাইন সম্পর্কে কোনও সমস্যা থাকলে তারা নিজেরাই এর সমাধান করতে পারবেন। কমবয়সীদের মধ্যে যাতে সামাজিক মাধ্যমের কোনও কুপ্রভাব না পড়ে সেজন্য এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নানা ধরণের সামাজিক মাধ্যমের সরাসরি প্রভাব পড়ে শিশুদের মনের উপর। ফলে এর থেকে বাঁচতেই এই বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হল।