আজকাল ওয়েবডেস্ক : হামাসের সঙ্গে সংঘর্ষ বিরতির সম্ভাবনা খারিজ করেছেন, ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। জাতীয় টেলিভিশনে জাতির উদ্দেশে ভাষণে নেতানিয়াহু বলেন, হামাস জঙ্গিরা ২৩৯ জন অপহৃত ইজরায়েলিকে মুক্তি দিলে, তবেই ‘সংঘর্ষ বিরতি’ সম্ভব। যুদ্ধ শেষ হলে ইজরায়েল, গাজা থেকে সৈন্য প্রত্যাহার করবে। তবে, জঙ্গিদের বিরুদ্ধে লড়াই জারি রাখতে গাজার নিয়ন্ত্রণ নিজেদের হাতেই রাখবে।
ISRAEL-HAMAS : সংঘর্ষ বিরতির সম্ভাবনা খারিজ করলেন নেতানিয়াহু
















