আজকাল ওয়েবডেস্ক: কাজাখস্তানে একটি কয়লা খনিতে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত হয়েছেন অন্তত ২১ জন। ওই খনির ২৫২ জন কর্মীর মধ্যে ২৩জন এখনও নিখোঁজ বলে জানা গিয়েছে। ঘটনায় আহত হয়েছেন বহু মানুষ।
তাদের মধ্যে ১৮ জন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। দুর্ঘটনায় ভুক্তভোগীদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট। কী কারণে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটল তা জানতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।