সন্তানদের এমন অমানসিক রূপ দেখে ক্ষুব্ধ নেটপাড়া। বাবার শেষ সময়েও পাশে পেলেন না তিন মেয়ের একজনকেও। ভিডিও কলে বাবার শেষকৃত্য দেখলেন তাঁরা! বর্তমানে সেই ঘটনার ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল। 

কী ঘটেছে? মুম্বইয়ের বাসিন্দা ছিলেন শিবচরণ রাম রতন গুপ্তা। মুম্বইয়ে জামাকাপড়ের ব্যবসা ছিল তাঁর। শেষ সময়টা বৃদ্ধাশ্রমে থাকতেন। তাঁর স্ত্রীর মৃত্যুর পর একা থাকার বদলে বৃদ্ধাশ্রমে ঠাঁই নিয়েছিলেন। কিন্তু বোধহয় প্রত্যাশা করেননি তাঁর শেষ সময়েও সন্তানদের দেখা পাবেন না। 

৭৪ বছরের এই বৃদ্ধ হরিয়ানার যে বৃদ্ধাশ্রমে থাকতেন, তাঁদের তরফে জানানো হয়েছে শিবচরণ রাম রতন গুপ্তা র তিন মেয়ে, তিনজন থাকেন নেপাল, উত্তর প্রদেশ এবং মুম্বইয়ে। বৃদ্ধের স্বাস্থ্যের অবনতি হতেই তাঁদের খবর দেওয়া হয়। কিন্তু তাঁরা কেউই তাঁকে দেখতে আসেন না। ২০ দিনের মধ্যে একদিনও তাঁদের কারও সময় হয়নি। এমনকী তিনি মারা যাওয়ার পরও তাঁরা বাবাকে শেষ দেখা দেখতে আসতে চাননি। 

জানা গিয়েছে, তাঁর তিন মেয়ে অনলাইনে ৫১০০ টাকা পাঠিয়ে দায় সেরেছেন। না শুধু খরচ বহন করেছেন সেটাই নয়, ভিডিও কলে বাবার দাহকাজ দেখে সন্তান হওয়ার কর্তব্য পালন করেছেন। সূত্রের খবর বৃদ্ধাশ্রম এবং স্থানীয়রাই তাঁর শেষকৃত্যের সমস্ত কিছু আয়োজন করেন। আর এই ঘটনার ভিডিও প্রকাশ্যে আসতেই হইচই পড়ে গিয়েছে। 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by @instaviral.inm