আজকাল ওয়েবডেস্ক: উত্তরপ্রদেশে ধর্ষণের শিকার ৪ বছরের এক শিশুকন্যা। নির্যাতিতার বাবা ও মায়ের অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার ১৪ বছরের অভিযুক্ত বালক।
পুলিশ সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে সোমবার সন্ধেয়। দেওরিয়া জেলার এক গ্রামেরই বাসিন্দা নির্যাতিতা ও অভিযুক্ত। সেদিন বিকেলে একা একাই ছাগল চরাতে বেরিয়েছিল ৪ বছরের ওই শিশুকন্যা। তখনই তাকে অপহরণ করে দূরে নিয়ে গিয়ে ধর্ষণ করে ১৪ বছরের ওই বালক।
বাড়ি ফিরে বাবা-মাকে সমস্ত ঘটনাটি জানায় সে। তড়িঘড়ি করে তাকে গৌরি বাজার স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরে দেওরিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে নির্যাতিতাকে স্থানান্তরিত করা হয়। মঙ্গলবার ধর্ষণে অভিযুক্ত ১৪ বছরের বালককে গ্রেপ্তার করেছে পুলিশ।