আজকাল ওয়েবডেস্ক: নতুন বছর সুখ, শান্তি, সমৃদ্ধি বয়ে আনুক, নতুন বছরের প্রাক্কালে দেশবাসীর উদ্দেশে বার্তা দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। আর কয়েকঘণ্টা, চতুর্দিকে অপেক্ষা, উন্মাদনা, উচ্ছ্বাস। পুরনো বছর কাটিয়ে আর কিছুক্ষনেই পদার্পণ নতুন বছরে। তার প্রাক্কালে দেশের রাষ্ট্রপতি দেশের সকল মানুষকে নতুন বছরের শুভেচ্ছা বার্তা দিয়েছেন এবং সকলকে একটি সমৃদ্ধ সমাজ, জাতি গঠনের প্রতিশ্রুতি নিতে বলেছেন। নতুন বছরের আগমন, নতুন সংকল্প ও লক্ষ্য নিয়ে এগিয়ে যাওয়ার উপলক্ষ বলে বার্তায় উল্লেখ করেছেন তিনি।
Droupadi Murmu: নতুন বছরের প্রাক্কালে শুভেচ্ছা বার্তা রাষ্ট্রপতির
















