আজকাল ওয়েবডেস্ক: বিবাহ বিচ্ছেদ চেয়েছেন স্ত্রী। কারণ? কারণ, মধুচন্দ্রিমায় গোয়ার পরিবর্তে স্বামী নিয়ে গিয়েছিলেন অযোধ্যায় এবং বেনারসে। আর তার পরেই তড়িঘড়ি আদালতে গেলেন স্ত্রী। চাইলেন বিবাহ বিচ্ছেদ। ঘুরে আসার ১০ দিন পর, ১৯ জানুয়ারি তিনি ভোপাল পারিবারিক আদালতে পৌঁছেছিলেন। বিবাহ বিচ্ছেদের আবেদনে ওই ভদ্র মহিলা লিখেছেন, তাঁর স্বামী, স্ত্রী দুজনেই কর্মরত। তাঁদের জন্য মধু চন্দ্রিমায় বিদেশ যাওয়া কোনও বড় বিষয় নয়। ওই মহিলার অভিযোগ, বিয়ের ৫ মাস পর তাঁদের পরিকল্পনা হয়েছিল মধুচন্দ্রিমার। কথা ছিল গোয়া যাওয়ার। কিন্তু একেবারে শেষ মুহূর্তে তাঁর স্বামী জানান, তাঁর মায়ের ইচ্ছেতেই রাম মন্দির উদ্বোধনের আগে ওই শহর পরদর্শন। এবং সেই কারণেই অযোধ্যা এবং বারাণসী ভ্রমণ। যদিও তিনি তখন কোনও ঝামেলায় না জড়িয়ে, ঘুরে আসার পর সোজা আদালতের দ্বারস্থ হন। ২২ জানুয়ারি রামমন্দিরের উদ্বোধন হয়েছে। মঙ্গলবার থেকে ভক্তদের জন্য খুলে দেওয়া হয়েছে মন্দিরের দরজা। প্রথমদিনই পাঁচ লক্ষ ভক্ত এসেছিলেন রামলালা দর্শনে। দর্শনের পাশাপাশি তারা মুক্তমনে দান করেছেন। আর সেই দানের পরিমাণ শুনলে চমকে উঠতে হবে। জানা গেছে ১০টি কাউন্টার খোলা হয়েছিল দান গ্রহণ করার জন্য। ছিল অনলাইন ডোনেশনের ব্যবস্থাও। রামমন্দিরের এক অছি সদস্য অনিল মিশ্র জানিয়েছেন, প্রথম দিনেই কয়েক কোটি টাকা জমা পড়েছে মন্দিরের দান বাক্সে। আপাতত মঙ্গলবারের দানের হিসাব করে উঠতে পেরেছেন মন্দির কর্তৃপক্ষ। জানা গেছে, রামলালার জন্য প্রথম দিন সব মিলিয়ে ৩ কোটি ১৭ লক্ষ টাকা দান করেছেন ভক্তরা।
মধুচন্দ্রিমায় গোয়ার বদলে অযোধ্যায় নিয়ে গেলেন স্বামী, ডিভোর্স চাইলেন স্ত্রী
















