আজকাল ওয়েবডেস্ক: দিল্লিতে এবার শীতের কাঁপুনি। তাপমাত্রা ৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। যদিও মঙ্গলবার দিল্লিতে তাপমাত্রা আরও কমে ৬ দশমিক ৮ ডিগ্রি ছিল। হাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েকদিনে দিল্লির তাপমাত্রা আরও কমবে। তবে বাতাসে দূষণের পরিমান যে হারে রয়েছে তাতে এই শীত আরও বেশি করে ভোগাবে দিল্লিবাসীকে। দিল্লির বাতাসে দূষণের পরিমান ইতিমধ্যেই ৩৭৭ একিউআই রয়েছে। যার অর্থ হল দিল্লিতে দূষণের মাত্রা অত্যন্ত বেশি। শীত যত বাড়বে ততই দিল্লিতে দূষণের মাত্রা আরও বৃদ্ধি পাবে বলেই মনে করছেন পরিবেশবিদরা। তারা জানিয়েছেন, দিল্লিতে প্রতিবারই শীতের দাপট বেশি থাকে। চলতি বছরে দিল্লির বাতাসে দূষণের মাত্রা যেখানে রয়েছে তাতে শীতের মরশুমে দিল্লিবাসীদের ভোগান্তি আরও চলবে বলেই মনে করা হচ্ছে। শিশু এবং প্রবীণদের সমস্যা বেশি হবে তাই আগে থেকেই তাদের সতর্ক থাকতে অনুরোধ করেছেন দিল্লির পরিবেশবিদরা।