আজকাল ওয়েবডেস্ক: দেশে করোনার দৈনিক সংক্রমণের হার কমলেও কমছে না মৃত্যু। বিগত ২৪ ঘন্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১৮০ জন। মৃত্যু হয়েছে তিনজনের। দেশে এই সময় মোট করোনা আক্রান্তের সংখ্যা ২,৮০৪। যে তিনজন মারা গিয়েছেন তাঁরা সকলেই মহারাষ্ট্রের বাসিন্দা। গোটা দেশেই এখন শীতের সিজন চলছে। সেই কারণেই করোনা কিছুটা গতি পেয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। দেশের বিভিন্ন প্রান্তে জেএন১-এ আক্রান্তের সংখ্যাও বেশ কিছুটা নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রক। যারা করোনা আক্রান্ত হচ্ছেন তাঁদের সকলেই হোম আইসোলেশনে রয়েছেন বলে জানা গিয়েছে। অযথা আতঙ্কিত না হয়ে সকলকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। যদি করোনার উপসর্গ দেখা যায় তবে মাস্ক ব্যবহারে জোর দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক।
COVID UPDATE: দেশে ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত ১৮০, মৃত ৩
















