ক্ষমতার পালাবদলের পরেই রাজ্যে পূর্ণাঙ্গ বাজেটে পড়ুয়াদের জন্য বড়সড় ঘোষণা শুভেন্দু অধিকারীর সরকারের। যা ঘিরে মুখে হাসি ফুটেছে কয়েক হাজার পড়ুয়ার।
2
9
২০২৬-২০২৭ অর্থবর্ষে মহিলাদের জন্য একের পর এক বড় পদক্ষেপের ঘোষণা করেছে সরকার। 'অন্নপূর্ণা যোজনা' থেকে বেকার যুবক, যুবতী, এমনকী বাদ যাননি কলেজ পড়ুয়ারাও।
3
9
অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত ঘোষণা করেছেন, এবার থেকে কলেজ পড়ুয়াদের এককালীন ৫০ হাজার ও ৩০ হাজার টাকা দেওয়া হবে।
4
9
কলেজ পড়ুয়াদের জন্য ১০০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছে রাজ্য সরকার। এরপরই সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, কারা পাবেন এই এককালীন ৫০ ও ৩০ হাজার টাকা।
5
9
মূলত ড্রপ-আউটের ঘটনা রুখতেই এবং পড়ুয়াদের উচ্চশিক্ষায় আগ্রহ বাড়াতেই জনমুখী কর্মসূচির ঘোষণা করেছে বাংলার ডবল ইঞ্জিন সরকার।
6
9
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন, এবার থেকে সরকারি ও সরকারপোষিত কলেজে আন্ডার গ্র্যাজুয়েট কোর্সে ভর্তির সময় এককালীন ৫০,০০০ টাকা দেবে নতুন সরকার।
7
9
এই ৫০ হাজার টাকা পাবেন সরকারি ও সরকারপোষিত কলেজে আন্ডার গ্র্যাজুয়েট কোর্সে ভর্তি হওয়া ছাত্রীরা। বেসরকারি কলেজের ছাত্রীরা এই আর্থিক সহায়তা পাবেন না।
8
9
পাশাপাশি সরকারি ও সরকারপোষিত কলেজের যে ছাত্রছাত্রীরা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, তাঁদেরও এককালীন ৩০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে।
9
9
এই ৩০ হাজার টাকা সরকারি ও সরকারপোষিত কলেজের ছাত্ররাও পাবেন। এর জন্য রাজ্য সরকারের তরফে বরাদ্দ করা হয়েছে বিপুল অর্থ।