আজকাল ওয়েবডেস্ক: ভারতের ইতিহাসের দীর্ঘতম সময় ধরে একটানা প্রধানমন্ত্রী থাকার নজির এখন নরেন্দ্র মোদির দখলে। তিনি ভেঙেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী নেহরুর রেকর্ড। কেন্দ্রে ২০১৪ থেকে একটানা প্রধানমন্ত্রীর কুর্সিতে মোদি। এই রেকর্ড গড়ার দিনেই জাতির উদ্দেশে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী। তোপ দেগেছেন কংগ্রেসকে। হাত শিবিরের শাসনকালে দেশে দুর্নীতির কথা যেমন তুলে ধরেছেন, তেমনই তাঁর শাসনে ভারতের নানা উন্নয়নের খতিয়ানও পেশ করেছেন প্রধানমন্ত্রী।
একনজরে ভাষণে কী কী বলেছেন প্রধানমন্ত্রী মোদি?
* "ভাবিনি এমন দিন আসবে"
"এমন দিন আসতে পারে তা আমি ভাবিনি। এটা মানুষের আশীর্বাদ আর দলীয় কর্মীদের কঠোর পরিশ্রম ছাড়া অসম্ভব ছিল।"
* জনগণকে মোদির বার্তা
"২০১৪ সালের আগে দেশে অনেক সমস্যা ছিল। কিন্তু তারপর থেকে মানুষ এক স্থিতিশীল সরকারের কাজ দেখছে। সরকার কী করতে পারে, সেটা উপলব্ধ করছে। এত বছর ধরে তাঁরা এই সরকারের ওপর ভরসা রেখেছে, এটা জনগণের সমৃদ্ধ মানসিকতার লক্ষণ।"
*'আমাদের কাছে অনেক আশা'
"১৪০ কোটির দেশ আমাদের কাছ থেকে অনেক আশা করে। সেই সব আশা পূরণ করার কাজই করে যেতে হবে।"
* 'দেশ কংগ্রেসের কু-চক্র থেকে স্বাধীনতা পেয়েছে'
"কংগ্রেস দেশকে হাজার হাজার কোটির দুর্নীতির মধ্যে ফেলেছিল। ২০১৪ সালের আগে উন্নয়নের জায়গা ছিল। যে কাজ করতে বছরের পর বছর লেগে যেত, এখন মাসের মধ্যেই হয়ে যায়। আসলে দেশ কংগ্রেসের কু-চক্র থেকে স্বাধীনতা পেয়েছে।"
* 'হিন্দু গ্রোথ রেট'
"কংগ্রেসের নীতির কারণেই দীর্ঘদিন ভারত ধীর অর্থনৈতিক বৃদ্ধির ফাঁদে আটকে ছিল। সেই সময়ের মন্থর বৃদ্ধির হারকেই ‘হিন্দু গ্রোথ রেট’ বলে আখ্যা দেওয়া হয়েছিল।"
* 'কংগ্রেস আমলের নেতিবাচক মানসিকতা'
"কংগ্রেস- দেশকে অসহায়তা, দুর্দশা এবং হীনম্মন্যতার মানসিকতার মধ্যে ঠেলেছিল। মানুষের মনে ধারণা তৈরি করা হয়েছিল যে, ভারতে দ্রুত উন্নয়ন সম্ভব নয়। সেই মানসিকতা ভেঙেই দেশ এখন নতুন গতিতে ছুটছে।"
* 'রাজ্য এগোলেই দেশ এগোবে'
"দেশের মানুষ কখনও আমার সরকারকে নিরাশ করেননি। ভবিষ্যতেও জনতাকে সঙ্গে নিয়েই এগিয়ে যাব। ‘সবকা সাথ, সবকা বিকাশ’-এর মন্ত্রই দেশের সামগ্রিক অগ্রগতির ভিত্তি, রাজ্যগুলির উন্নয়ন। রাজ্য এগোলে তবেই দেশ এগোবে।"















