আজকাল ওয়েবডেস্ক: ব়্যাপিডো বাইক ট্যাক্সিতে চড়েছিলেন মহিলা আরোহী। কিন্তু, মাঝরাস্তায় বেপরোয়া বাইক চালানো নিয়ে চালকের সঙ্গে ওই আরোহীন তীব্র বাদানুবাদ হয়। যা সময় এগোতেই ভয়ঙ্কর রূপ ধারণ করে। একটি ভাইরাল ভিডিও-তে দেখা যাচ্ছে, ব়্যাপিডো চালক কেবল ইংরেজিতে কথা বলছিলেন। ওই মহিলা আরোহী আবার কন্নড়ে কথা চালিয়ে যান। মহিলা ভাড়া ফেরৎ দিতে এবং হেলমেট ফেরত দিতে অস্বীকার করলে পরিস্থিতি খারাপ হয়। এরপর চালককে ওই মহিলা যাত্রীর গালে চড় মারতে দেখা যায়। সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে যান ওই মহিলা যাত্রী। যা দেখে তাজ্জব সকলে।
ভাইরাল ভিডিও-তে আরও দেখা যায়, প্রথমে ব়্যাপিডো চালক ও মহিলা যাত্রী তর্ক করছিলেন। তখনই পথচারীদের হস্তক্ষেপ করে তাঁদের বোঝাতে দেখা যায়, কিন্তু কোনও লাভ হয়নি। চালক মহিলা যাত্রীকে চড় মারার পরে অবশ্য কেউ তাঁদের থামানোর চেষ্টা করেনি।
In Bengaluru's Jayanagar, a woman was reportedly attacked by a Rapido bike taxi driver after calling out his reckless riding. The argument turned violent, with the driver allegedly assaulting her. She filed a complaint after initial reluctance, say police. #BengaluruCrime pic.twitter.com/sGuhPPDH3Z
— Prakash Verma (@Mr_prakash_01)Tweet by @Mr_prakash_01
পুলিশ সূত্রে খবর, প্রহৃত মহিলাকে এফআইআর দায়ের করার জন্য অনুরোধ কার হয়েছিল। কিন্তু তিনি বিষয়টি এগিয়ে নিয়ে যেতে চাননি। তবে একটি নন-কগনিজেবল রিপোর্ট নথিভুক্ত করা হয়েছে এবং তদন্ত চলছে।
এপ্রিল মাসে হাইকোর্ট, সরকারকে বাইক ট্যাক্সি বন্ধের করার নির্দেশ দিয়েছিল। রাজ্য সরকার তখন যুক্তি দিয়েছিল যে, বাইক ট্যাক্সি বাণিজ্যিক যানবাহন হিসেবে চলতে পারে না। কর্নাটকের পরিবহনমন্ত্রী রামালিঙ্গ রেড্ডি বলেছেন, "তিন মাস আগে, আদালত বাইক ট্যাক্সি অবৈধ বলে রায় দিয়েছে। তারা ছয় সপ্তাহ সময় দিয়েছে। আবার, তাদের অনুরোধে, তারা আরও ছয় সপ্তাহ সময় দেওয়া হয়। এখন, ১২ সপ্তাহ শেষ হয়ে গিয়েছে। তাদের (অ্যাগ্রিগেটরদের) হাইকোর্টের আদেশ মেনে চলতে হবে।"
দেশের প্রযুক্তি কেন্দ্র বেঙ্গালুরুতে বাইক ট্যাক্সির বিশাল রমরমা। বেঙ্গালুরুর পরিবহণ বাজারের ৬০ শতাংশ অংশ র্যাপিডোর দখলে রয়েছে। এতে প্রতিদিন প্রায় ১৬.৫ লক্ষ যাত্রী পরিবহন করে। রাজ্যজুড়ে বাইক ট্যাক্সিতে কমপক্ষে ১.৫ লক্ষ কর্মী নিযুক্ত রয়েছে।
















