২০২৫ সালের সেপ্টেম্বর মাসে সিঙ্গাপুরে সমুদ্রে ডুবে মৃত্যু হয় জুবিন গর্গের। তারপর থেকে অনেকেই অস্বাভাবিক মৃত্যুর যুক্তি খাড়া করেছিলেন। হয় তদন্তও। এবার সিঙ্গাপুর সরকারের তরফে নতুন রিপোর্টে কী জানানো হল? ছবি- সংগৃহীত
2
7
সম্প্রতি সিঙ্গাপুর পুলিশ কোস্ট গার্ডের তরফে নতুন রিপোর্টে জানানো হয়েছে কোনও অস্বাভাবিক কারণে মৃত্যু হয়নি জুবিন গর্গের। খুন নয়। দুর্ঘটনার কারণেই জলে ডুবে মৃত্যু হয়েছে তাঁর। ছবি- সংগৃহীত
3
7
জুবিন গর্গের মৃত্যুর পর তাঁর স্ত্রী দাবি করেন অস্বাভাবিক মৃত্যুর। তারপরই শুরু হয় তদন্ত। এবার সিঙ্গাপুর সরকারের তরফে জানানো হল পুলিশ কোস্ট গার্ডের তরফে সমস্ত দিক বিবেচনা করে, খতিয়ে তদন্ত করা হয়েছে। কিন্তু কোনও অস্বাভাবিকতা পাওয়া যায়নি। বরং দুর্ঘটনার কারণেই হয়েছে, কেউ তাঁকে জোর করেননি, বা জলে ধাক্কা দেননি। ছবি- সংগৃহীত
4
7
জানানো হয়েছে, এমন কোনও প্রমাণ পাওয়া যায়নি যেখানে যে সাঁতারুরা তাঁকে উদ্ধার করতে গিয়েছিলেন তাঁরা জেনে বুঝে তাঁর মুখ জলের নিচে চেপে ধীরে রেখেছিলেন। জুবিন মদ্যপ অবস্থায় ছিলেন। তাতেই এই দুর্ঘটনা ঘটেছে বলে জানানো হয়েছে রিপোর্টে। এমনকী তিনি লাইফ জ্যাকেট পর্যন্ত পরেননি। ছবি- সংগৃহীত
5
7
জানা গিয়েছে, সেদিন এই দুর্ঘটনার আগে জুবিন গর্গ ভডকা, জিন, হুইস্কি, বিয়ারের মতো একাধিক পানীয় পান করেছিলেন। ছবি- সংগৃহীত
6
7
এই বিষয়ে জানিয়ে রাখা ভাল, ২০২৫ সালে নর্থ ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যালে যোগ দিতে সিঙ্গাপুর গিয়েছিলেন জুবিন গর্গ। তখনই এই দুর্ঘটনা ঘটে। গায়কের মৃত্যুর খবর মেনে নিতে পারেন না তাঁর অনুরাগীরা। শোকস্তব্ধ হয়ে পড়ে অসম। এই ঘটনায় একাধিক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। চলে জিজ্ঞাসাবাদ। জুবিন গর্গের মৃত্যুর পর গত বছর এই অনুষ্ঠান বাতিল করে দেওয়া হয়। ছবি- সংগৃহীত
7
7
লাজারুস এবং সেন্ট জন্স দ্বীপের মাঝে তাঁরা মদ্যপান, সাঁতার কাটা, কায়েকিং, ইত্যাদি করছিলেন। আর সেই সময়ই বিপত্তি ঘটে। ছবি- সংগৃহীত