বছর শেষের পার্টিতে ছুটবে রঙিন জলের ফোয়ারা! কিন্তু জানেন কি কোন গ্লাসে সার্ভ করবেন কোন পানীয়?
নিজস্ব সংবাদদাতা
২৮ নভেম্বর ২০২৬ ১৩ : ০৭
শেয়ার করুন
1
12
ডিসেম্বর পড়তে আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। আর বছর শেষের মাস মানেই জমজমাট পার্টির আয়োজন। আপনিও কি আগামী মাসে বাড়িতে কোনও ঘরোয়া পার্টির আয়োজন করবেন ভাবছেন? আর সেখানে থাকবে বিভিন্ন ধরনের রঙিন জল বা সুরার ব্যবস্থা? তাহলে জেনে নিন কোনটি কোন ধরনের গ্লাসে সার্ভ করবেন। ছবি- সংগৃহীত
2
12
রেড ওয়াইনের জন্য এমন গ্লাস বেছে নিন যার নিচের দিকটা চওড়া এবং গোলাকার। আর গ্লাসে যদি একটি লম্বা স্টেম থাকে তাহলে তো কোনও কথাই নেই।ছবি- সংগৃহীত
3
12
হোয়াইট ওয়াইনের জন্য এমন গ্লাস বাছুন যার মুখের কাছটা সরু। এতে এটি দ্রুত বা সহজেই অক্সিডাইজ হবে না। ছবি- সংগৃহীত
4
12
যে মদে বুদবুদ ওঠে সেটিকে ফ্লুট গ্লাসে সার্ভ করব। এতে বুদবুদগুলো থাকবে। সহজে ঝাঁঝ নষ্ট হবে না। ছবি- সংগৃহীত
5
12
ট্র্যাডিশনাল ককটেল সার্ভ করতে চান যদি তাহলে কোণ আকৃতির গ্লাস বেছে নিন। এই গ্লাসের চওড়া মুখ পানীয়ের সুন্দর গন্ধ পেতে সাহায্য করে। ছবি- সংগৃহীত
6
12
টল ককটেল রাখছেন মেনুতে? তাহলে কিন্তু অবশ্যই হাইবল গ্লাসে পরিবেশন করবেন। এই গ্লাসের মূলত মিক্সড ড্রিঙ্ক বা ননঅ্যালকোহলিক মিক্সড ড্রিঙ্ক সার্ভ করা হয়। ছবি- সংগৃহীত
7
12
কফি থাকবেই নিশ্চয় পার্টিতে? আমেরিকানো বা ল্যাটে সার্ভ করার জন্য আইরিশ কফি গ্লাস ব্যবহার করতে পারেন। ছবি- সংগৃহীত
8
12
ভদকা রয়েছে মেনুতে? তাহলে এটি পরিবেশন করার জন্য মার্টিনি গ্লাস রাখুন। এছাড়া চাইলে এতে ককটেলও পরিবেশন করতে পারেন। ছবি- সংগৃহীত
9
12
ককটেল পরিবেশনের জন্য মার্গারিটা গ্লাসও ব্যবহার করতে পারেন। এতে মূলত মার্গারিটা ককটেল পরিবেশনের করা হয়ে থাকে। ছবি- সংগৃহীত
10
12
হুইস্কির জন্য তো অবশ্যই গ্লেঙ্কারিয়ান হুইস্কি গ্লাস বেছে নেবেন। এই গ্লাসে হুইস্কি খেলে এই সুরার গন্ধ সবথেকে বেশি পাওয়া যায়। ছবি- সংগৃহীত
11
12
এছাড়া হুইস্কি পরিবেশন করার জন্য স্নিফটার গ্লাসও ব্যবহার করতে পারেন। এই গ্লাসে ব্র্যান্ডিও পরিবেশন করা হয়ে থাকে। ছবি- সংগৃহীত
12
12
অতিথিদের চমক দিতে মেনুতে হারিকেন ককটেল রেখেছেন? তাহলে তো সেটা পরিবেশন করার জন্য হারিকেন গ্লাস রাখতেই হবে।ছবি- সংগৃহীত