স্ত্রী রাধিকা জৈনকে সঙ্গে নিয়ে ভগবান ভেঙ্কটেশ্বরের উদ্দেশে ২৪ ক্যারেট সোনার তৈরি বিপুল পরিমাণ গয়না দান করেছেন তিনি। বর্ধমান জৈনের এই দান ঘিরে স্বাভাবিকভাবেই আলোচনা শুরু হয়েছে।
3
12
২৬ নভেম্বর অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডুর উপস্থিতিতে তিরুমালা তিরুপতি দেবস্থানমের হাতে এই গয়না তুলে দেন দম্পতি। মন্দিরের ইতিহাসে অন্যতম বৃহত্তম ব্যক্তিগত গয়না দান বলে মনে করা হচ্ছে এই উপহারকে।
4
12
কী রয়েছে এই বিপুল দানের তালিকায়? মন্দির কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, মোট ৪৬টি সোনার গয়না রয়েছে এই সংগ্রহে। এর মধ্যে রয়েছে সোনার মুকুট, হার, বাহুবন্ধ, কোমরবন্ধ, নূপুর এবং বিভিন্ন ধরনের অলংকার। কিছু গয়নায় বসানো হয়েছে হিরে ও অন্যান্য মূল্যবান রত্ন।
5
12
মোট ১২১ কেজি সোনার মধ্যে ১০৬ কেজি দিয়ে তৈরি হয়েছে ভগবান ভেঙ্কটেশ্বরের জন্য অলংকার। বাকি ১৫ কেজি সোনা দিয়ে তৈরি হবে তিরুচানুর মন্দিরের দেবী পদ্মাবতীর জন্য বিশেষ সোনার বস্ত্র। এই দানের মোট মূল্য ২০৭.৬ কোটি টাকা বলে জানিয়েছে মন্দির কর্তৃপক্ষ।
6
12
বর্ধমান জৈন অ্যাকসেস হেলথকেয়ারের প্রতিষ্ঠাতা ও ভাইস চেয়ারম্যান। স্বাস্থ্য পরিষেবা, প্রযুক্তি এবং ব্যবসায়িক প্রক্রিয়া পরিচালনার ক্ষেত্রে আন্তর্জাতিক স্তরে কাজ করে এই সংস্থা। তাঁর ব্যবসায়িক যাত্রা শুরু হয়েছিল ১৯৯৭ সালে।
7
12
সেই সময় অনুরাগ জৈনের সঙ্গে যৌথভাবে ভিশন হেলথসোর্স নামে একটি সংস্থা তৈরি করেন তিনি। চিকিৎসা সংক্রান্ত বিল তৈরি এবং স্বাস্থ্য পরিষেবার আর্থিক নথি পরিচালনার কাজ করত সংস্থাটি।
8
12
২০০৩ সালে ভিশন হেলথসোর্স অধিগ্রহণ করে পেরোট সিস্টেমস। পরবর্তী সময়ে ডেল সংস্থা পেরোট সিস্টেমসকে অধিগ্রহণ করলে বর্ধমান জৈন ডেল সার্ভিসেসের সঙ্গে যুক্ত হন। সেখানে বিশ্বজুড়ে ব্যবসায়িক প্রক্রিয়া পরিচালনার দায়িত্ব সামলেছেন তিনি।
9
12
তাঁর অধীনে ১০০টিরও বেশি গ্রাহক সংস্থার পরিষেবা এবং প্রায় ৯ হাজার কর্মীর কাজ পরিচালিত হত। এরপর নিজের উদ্যোগে তৈরি করেন অ্যাকসেস হেলথকেয়ার।
10
12
স্বাস্থ্য পরিষেবার প্রশাসনিক কাজকে আরও সহজ ও দ্রুত করতে এই সংস্থা প্রযুক্তি, স্বয়ংক্রিয় ব্যবস্থা, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং মেশিন লার্নিং ব্যবহার করে। বর্তমানে আন্তর্জাতিক স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে সংস্থাটির গুরুত্বপূর্ণ উপস্থিতি রয়েছে।
11
12
২০২৫ সালের জানুয়ারিতে আমেরিকার বেসরকারি বিনিয়োগ সংস্থা নিউ মাউন্টেন ক্যাপিটাল অ্যাকসেস হেলথকেয়ারে সংখ্যাগরিষ্ঠ অংশীদারিত্ব নিয়ে বিনিয়োগের কথা ঘোষণা করে। এই লেনদেনের মূল্য ছিল প্রায় ১৫০ কোটি থেকে ২০০ কোটি মার্কিন ডলার।
12
12
এই প্রথম নয়, এর আগেও মন্দির কর্তৃপক্ষকে বিভিন্নভাবে সাহায্য করেছেন বর্ধমান। শ্রী ভেঙ্কটেশ্বর ভক্তি চ্যানেলের উন্নয়নে ৭ কোটি টাকা, মন্দিরের গোশালায় পশুখাদ্য তৈরির কারখানার জন্য ৫ কোটি টাকা এবং কয়েন গোনার যন্ত্র কেনার জন্য ১ কোটি টাকা দান করেছিলেন তিনি। মন্দিরের পরিবহণ ব্যবস্থার জন্য বৈদ্যুতিক বাসও দিয়েছেন।