অষ্টম বেতন কমিশন কার্যকর হলে কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের বেতন এবং পেনশনে উল্লেখযোগ্য বৃদ্ধি হতে পারে। তবে এই বেতন সংশোধনের ফলে কেন্দ্রীয় সরকারের খরচও অনেকটাই বাড়বে।
2
11
সম্প্রতি আন্তর্জাতিক আর্থিক সংস্থা JPMorgan-এর একটি পূর্বাভাসে উঠে এসেছে এমনই সম্ভাবনার কথা। সংস্থার হিসাব অনুযায়ী, অষ্টম বেতন কমিশন কার্যকর করতে কেন্দ্রের অতিরিক্ত খরচ হতে পারে প্রায় ৭.২ লক্ষ কোটি টাকা। এর মধ্যে প্রায় ৪ লক্ষ কোটি টাকাই হতে পারে বকেয়া বা অ্যারিয়ার বাবদ।
3
11
JPMorgan-এর এই হিসাব অনুযায়ী, প্রায় ১.২ কোটি কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগী এই বেতন সংশোধনের আওতায় আসতে পারেন। তবে কমিশন কবে থেকে কার্যকর হবে এবং বকেয়া কীভাবে মেটানো হবে, তার উপরেই নির্ভর করবে সরকারের মোট খরচের পরিমাণ।
4
11
JPMorgan-এর পূর্বাভাস অনুযায়ী, অষ্টম বেতন কমিশনে ফিটমেন্ট ফ্যাক্টর হতে পারে প্রায় ১.৮৩। এর ফলে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মোট বেতনে আনুমানিক ১৪ থেকে ১৫ শতাংশ বৃদ্ধি হতে পারে। সংস্থার মতে, এই বৃদ্ধির হার সপ্তম বেতন কমিশনের সময় বেতন বৃদ্ধির সঙ্গে মোটামুটি সামঞ্জস্যপূর্ণ।
5
11
তবে কর্মচারী সংগঠনগুলির দাবির তুলনায় এই ফিটমেন্ট ফ্যাক্টর অনেকটাই কম। উদাহরণস্বরূপ, IRTSA সর্বোচ্চ ৪.৩৮ ফিটমেন্ট ফ্যাক্টরের দাবি জানিয়েছে। অন্যদিকে, BPMS ৪ NC-JCM ৩.৮৩৩ ফিটমেন্ট ফ্যাক্টরের দাবি তুলেছে। ফলে শেষ পর্যন্ত কমিশন কত ফিটমেন্ট ফ্যাক্টর সুপারিশ করে, সেদিকেই তাকিয়ে রয়েছেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা।
6
11
JPMorgan-এর অনুমান, অষ্টম বেতন কমিশনের কারণে ২০২৭-২৮ এবং ২০২৮-২৯ অর্থবর্ষ মিলিয়ে কেন্দ্রের অতিরিক্ত খরচ হতে পারে প্রায় ৭.২ লক্ষ কোটি টাকা।
7
11
এই খরচের বড় অংশই হতে পারে বকেয়া মেটানোর জন্য। যদি ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে নতুন বেতন কাঠামো কার্যকর করা হয়, তাহলে বকেয়ার পরিমাণ প্রায় ৪ লক্ষ কোটি টাকা হতে পারে।
8
11
অন্যদিকে, কার্যকর হওয়ার তারিখ ২০২৭ সালের ১ জানুয়ারি করা হলে বকেয়ার অঙ্ক কমে প্রায় ১.৮ লক্ষ কোটি টাকায় দাঁড়াতে পারে।
9
11
JPMorgan-এর পূর্বাভাস অনুযায়ী, ২০২৭ সালের নভেম্বর থেকে অষ্টম বেতন কমিশন কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে মনে রাখতে হবে, এগুলি সম্পূর্ণ আর্থিক অনুমান।
10
11
কমিশনের সুপারিশ এবং কেন্দ্রীয় সরকারের চূড়ান্ত অনুমোদনের উপরেই নির্ভর করবে বেতন বৃদ্ধি, কার্যকর হওয়ার তারিখ এবং বকেয়া পাওয়ার বিষয়টি।
11
11
JPMorgan-এর এই পরিসংখ্যানগুলি অনুমানভিত্তিক। এগুলিকে কেন্দ্রীয় সরকারের কোনও চূড়ান্ত সিদ্ধান্ত বলে বিবেচনা করা উচিত নয়।