অস্ট্রিয়াকে মাটি ধরিয়ে আগেই রাউন্ড অফ ৩২ নিশ্চিত করেছিল আর্জেন্টিনা।
2
13
একই গ্রুপের অন্য ম্যাচে আলজেরিয়ার কাছে জর্ডনের পরাজয়ে ‘জে’ গ্রুপের চ্যাম্পিয়ন হওয়াও নিশ্চিত হয়ে যায় আলবিসেলেস্তেদের।
3
13
ফলে টুর্নামেন্টের ড্র অনুযায়ী নকআউট পর্বে আর্জেন্টিনার প্রতিপক্ষ হবে ‘এইচ’ গ্রুপের রানার্স আপ দল।
4
13
তবে সেই প্রতিপক্ষ কে হবে, তা এখনও নিশ্চিত নয়। ‘এইচ’ গ্রুপের শেষ রাউন্ডের দুটি ম্যাচ, স্পেন-উরুগুয়ে এবং সৌদি আরব-কেপ ভার্দের ফলাফলের উপরে নির্ভর করছে আর্জেন্টিনার প্রতিপক্ষ।
5
13
স্পেন যেভাবে আর্জেন্টিনার প্রতিপক্ষ হতে পারে- উরুগুয়ে যদি স্পেনকে হারিয়ে দেয় এবং কেপ ভার্দে ও সৌদি আরবের ম্যাচ ড্র হয়।
6
13
উরুগুয়ে যদি স্পেনকে হারায় এবং অন্য ম্যাচে সৌদি আরব যদি কেপ ভার্দেকে পরাজিত করে।
7
13
কেপ ভার্দে যেভাবে আর্জেন্টিনার প্রতিপক্ষ হতে পারে- স্পেন যদি উরুগুয়েকে হারায় এবং কেপ ভার্দে হারিয়ে দিল সৌদি আরবকে।
8
13
স্পেন যদি উরুগুয়েকে হারিয়ে দেয় এবং কেপ ভার্দে ও সৌদি আরবের ম্যাচ ড্র হয়।
9
13
সৌদি আরব যেভাবে আর্জেন্টিনার প্রতিপক্ষ হতে পারে--স্পেন যদি উরুগুয়েকে হারিয়ে দেয় এবং সৌদি আরবের কাছে হেরে যায় কেপ ভার্দে।
10
13
স্পেন ও উরুগুয়ের ম্যাচ ড্র হলে এবং সৌদি আরব যদি কেপ ভার্দের বিরুদ্ধে জয় পায়।
11
13
‘এইচ’ গ্রুপের শেষ দুটি ম্যাচের ফলাফলই নির্ধারণ করে দেবে শেষ ৩২-এ আর্জেন্টিনার প্রতিপক্ষ কে হবে।
12
13
স্পেন, কেপ ভার্দে ও সৌদি আরব—এই তিন দলের যে কোনও একটি দলের বিরুদ্ধে খেলতে হতে পারে বিশ্বচ্যাম্পিয়নকে।
13
13
শেষ রাউন্ডের ম্যাচগুলোতে বাড়তি আগ্রহ নিয়ে চোখ রাখবেন আর্জেন্টিনা সমর্থকরা।