দীপাবলির আগে কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য বড় ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে মহার্ঘ ভাতা এবং মহার্ঘ ত্রাণ ৩ শতাংশ বাড়ানোর অনুমোদন দেওয়া হয়েছে।
2
11
এর ফলে কেন্দ্রীয় সরকারি কর্মীদের DA এবং পেনশনভোগীদের DR-এর হার ৬০ শতাংশ থেকে বেড়ে ৬৩ শতাংশ হবে। এই সিদ্ধান্তে প্রায় ৪৮ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং ৬৮ লক্ষ পেনশনভোগী উপকৃত হবেন। সরকারের এই সিদ্ধান্তে বছরে অতিরিক্ত ১০,০১৬ কোটি টাকা খরচ হবে।
3
11
কেন্দ্রীয় মন্ত্রিসভার সিদ্ধান্তের কথা জানিয়ে কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এই বৃদ্ধিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তরফে দীপাবলির উপহার বলে উল্লেখ করেছেন।
4
11
DA বৃদ্ধির ফলে কর্মীদের বেতন কতটা বাড়বে, তা নির্ভর করবে তাঁদের মূল বেতন বা বেসিক পে-র উপর। কারণ, মূল বেতনের নির্দিষ্ট শতাংশ হিসেবেই মহার্ঘ ভাতা দেওয়া হয়। ফলে বেসিক পে যত বেশি, অতিরিক্ত ভাতার পরিমাণও তত বেশি হবে।
5
11
সপ্তম বেতন কমিশনের লেভেল ১-এ যাঁদের মূল বেতন ১৮,০০০ টাকা, তাঁদের মাসে অতিরিক্ত ৫৪০ টাকা পাওয়ার কথা। বছরে সেই বৃদ্ধির পরিমাণ ৬,৪৮০ টাকা। লেভেল ২-এ মাসিক বৃদ্ধি হবে ৫৯৭ টাকা, অর্থাৎ বছরে ৭,১৬৪ টাকা।
6
11
লেভেল ৩-এ মূল বেতন ২১,৭০০ টাকা হলে মাসে অতিরিক্ত ৬৫১ টাকা এবং বছরে ৭,৮১২ টাকা বাড়বে। লেভেল ৪-এ ২৫,৫০০ টাকা বেসিক পে-র ক্ষেত্রে মাসিক বৃদ্ধি হবে ৭৬৫ টাকা। অর্থাৎ বছরে অতিরিক্ত ৯,১৮০ টাকা।
7
11
লেভেল ৬-এ মূল বেতন ৩৫,৪০০ টাকা হলে মাসে ১,০৬২ টাকা এবং বছরে ১২,৭৪৪ টাকা বেশি পাওয়া যাবে। লেভেল ৭-এ মাসিক বৃদ্ধি ১,৩৪৭ টাকা, অর্থাৎ বছরে ১৬,১৬৪ টাকা।
8
11
লেভেল ৮-এ মাসে ১,৪২৮ টাকা এবং লেভেল ৯-এ ১,৫৯৩ টাকা বাড়বে। লেভেল ১০-এ মাসিক বৃদ্ধি হবে ১,৬৮৩ টাকা, অর্থাৎ বছরে অতিরিক্ত ২০,১৯৬ টাকা।
9
11
কেন্দ্রীয় সরকারি কর্মরত কর্মচারীরা পান DA বা মহার্ঘ ভাতা। অন্যদিকে, অবসরপ্রাপ্ত পেনশনভোগীদের দেওয়া হয় DR বা মহার্ঘ ত্রাণ। মূল্যবৃদ্ধির প্রভাব সামাল দিতে এই দুই ভাতা দেওয়া হয়। পেনশনভোগীদের ক্ষেত্রে অতিরিক্ত অর্থের পরিমাণ নির্ভর করবে তাঁদের মূল পেনশনের উপর।
10
11
বিশেষজ্ঞদের পরামর্শ, বাড়তি টাকা দৈনন্দিন খরচে ব্যয় না করে তার একাংশ সঞ্চয় বা বিনিয়োগে রাখা যেতে পারে। রেকারিং ডিপোজিট, এসআইপি কিংবা জরুরি তহবিলে টাকা রাখলে ভবিষ্যতে আর্থিক নিরাপত্তা বাড়তে পারে। তবে এসআইপি বাজারের ঝুঁকির সঙ্গে যুক্ত।
11
11
উল্লেখ্য, বেতনস্তর অনুযায়ী উপরের হিসাবগুলি ৩ শতাংশ DA বৃদ্ধির ভিত্তিতে করা হয়েছে। বকেয়া প্রাপ্যতা ও প্রকৃত বেতন বৃদ্ধির বিষয়টি সংশ্লিষ্ট সরকারি নির্দেশিকা এবং কর্মীর বেতন সংক্রান্ত তথ্যের উপর নির্ভর করবে।