রাজ্যে পালাবদলের পরেই বড় ঘোষণা নতুন সরকারের। ক্ষমতায় এসেই মন্ত্রিসভার প্রথম বৈঠকে কেন্দ্রীয় স্বাস্থ্যবিমা প্রকল্প 'আয়ুষ্মান ভারত' চালুর প্রস্তাবে সিলমোহর দিল বিজেপি সরকার। এর ফলে এখন থেকে রাজ্যের সাধারণ মানুষ বছরে ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার সুযোগ পাবেন।
2
9
তবে কেন্দ্রীয় গাইডলাইন অনুযায়ী সবাই এই প্রকল্পের সুবিধা পাবেন না, একটি নির্দিষ্ট তালিকা প্রকাশ করে জানানো হয়েছে কাদের নাম এই প্রকল্পের আওতাভুক্ত হবে না।
3
9
প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা বা PM-JAY প্রকল্পের অধীনে দরিদ্র ও নিম্নবিত্ত পরিবারগুলি তালিকাভুক্ত সরকারি ও বেসরকারি হাসপাতালে ক্যাশলেস চিকিৎসার সুবিধা পায়।
4
9
হার্টের অপারেশন, ক্যানসার, কিডনির সমস্যা থেকে শুরু করে নিউরোসার্জারির মতো জটিল ও ব্যয়বহুল চিকিৎসা এই প্রকল্পের মাধ্যমে বিনামূল্যে করা সম্ভব। ২০১৮ সালে রাঁচি থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই ঐতিহাসিক প্রকল্পের সূচনা করেছিলেন। এই প্রকল্পটি মূলত আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের জন্য তৈরি, তাই নির্দিষ্ট কিছু শর্ত থাকলে এই বিমার সুবিধা পাওয়া যাবে না।
5
9
যাঁদের বাড়িতে দুই চাকা, তিন চাকা বা চার চাকার গাড়ি রয়েছে অথবা মোটরচালিত মাছ ধরার নৌকা আছে, তাঁরা এই সুবিধা পাবেন না।
6
9
পরিবারের কোনও সদস্য সরকারি চাকরি করলে বা সরকারি পরিচালিত সংস্থায় কর্মরত থাকলেও এই কার্ড পাওয়া যাবে না। যাঁদের মাসিক আয় ১০,০০০ টাকার বেশি, তাঁরাও এই প্রকল্পের আওতার বাইরে থাকবেন।
7
9
৫ একর বা তার বেশি কৃষিজমি থাকলে আবেদন করা যাবে না এবং যাঁদের যান্ত্রিক কৃষি সরঞ্জাম বা ট্রাক্টর রয়েছে, তাঁরাও এই সুবিধা থেকে বঞ্চিত হবেন।
8
9
যাঁদের স্থায়ী পাকা বাড়ি রয়েছে কিংবা বাড়িতে ফ্রিজ ও ল্যান্ডলাইন ফোন আছে, তাঁদের নামও এই তালিকায় থাকবে না। এছাড়া যাঁদের কিষান ক্রেডিট কার্ডে ঋণের সীমা ৫০,০০০ টাকার বেশি, তাঁরাও এই সুবিধা পাবেন না।
9
9
যোগ্য উপভোক্তারা আধার কার্ড, রেশন কার্ড এবং নির্দিষ্ট মোবাইল নম্বর ব্যবহার করে সরকারি পোর্টাল অথবা নিকটবর্তী কমন সার্ভিস সেন্টার থেকে নিজেদের আয়ুষ্মান কার্ড তৈরি করে নিতে পারবেন। রাজ্য সরকারের এই সিদ্ধান্তের ফলে স্বাস্থ্য পরিষেবায় এক নতুন দিগন্ত খুলে যাবে বলে আশা করা হচ্ছে।