বর্ষায় ইলিশ ছাড়া বাঙালির খাঁটি ভুরিভোজ ভাবাই যায় না। স্টোরেজে রাখা ইলিশ বাজারে বারো মাস মিললেও, টাটকা মাছের জন্য এই মরশুমেরই পথ চেয়ে থাকেন রসিক বাঙালি। আর স্বাদের কথা বলতে গেলে- বর্ষার ইলিশের টেক্কা দেওয়া কঠিন।
2
8
কিন্তু এই ভিড়ের শহরে সত্যিই কি তাজা ইলিশের খোঁজ মেলে? শহর ও তল্লাটের নানা বাজারে কোলাঘাট বা দিঘার ইলিশ পৌঁছলেও, টাটকা মাছ পেতে ভরসা রাখা যায় এক বিশেষ ঠিকানায়।
3
8
কলকাতার কাছেই, ঢিল ছোঁড়া দূরত্বে ডায়মন্ড হারবারের নগেন্দ্র বাজার- মাছপ্রেমীদের কাছে যা কার্যত স্বর্গরাজ্য।
4
8
এখানে মৎস্যজীবীরা নদী ও সমুদ্র থেকে সদ্য ধরা ইলিশ নিয়ে সরাসরি চলে আসেন। খুচরো কিংবা পাইকারি- চোখের সামনে পছন্দ করে মাছ কেনার সুযোগ রয়েছে এখানে।
5
8
কলকাতার পিটিএস থেকে সরকারি বাসে চেপে সরাসরি নগেন্দ্র বাজারের মুখে নেমে পড়া যায়।
6
8
শিয়ালদহ থেকে ট্রেনে ডায়মন্ড হারবার স্টেশন। সেখান থেকে টোটো বা অটোয় সামান্য পথ পেরোলেই বাজার।
7
8
সেরা ইলিশের খোঁজে দূর-দূরান্ত থেকে এই বাজারে ঢুঁ মারছেন ইলিশপ্রেমীরা।
8
8
ব্যাগ হাতে টাটকা রুপোলি ফসল নিয়ে হাসিমুখে বাড়ি ফেরার আনন্দই এখন সেখানে প্রধান আকর্ষণ।