সমস্যা পিছু ছাড়ছে না? কোন ঝড় তুলবে 'স্যাটার্ন রিটার্ন'?
নিজস্ব সংবাদদাতা
১৪ মার্চ ২০২৬ ১৫ : ৫৩
শেয়ার করুন
1
10
২০-এর শেষ দিকে বা ৩০ বছর বয়সের কাছাকাছি এসে অনেকেই জীবনে আচমকা নানা পরিবর্তনের সম্মুখীন হন৷ মনে হয় জীবনে যেন এক ঝটকায় বদলে যাচ্ছে৷
2
10
সম্পর্কের টানাপোড়েন, পেশাগত দিক থেকে চাপ বেড়ে যাওয়া, পারিবারিক দায়িত্বের বোঝা, জীবন নিয়ে দুশ্চিন্তা - এই সমস্ত কিছু একসঙ্গে হতে থাকে৷ জ্যোতিষশাস্ত্রে এই সময়টাকেই বলা হয় 'স্যাটার্ন রিটার্ন'।
3
10
জ্যোতিষশাস্ত্র অনুযায়ী শনি, সূর্যকে একবার প্রদক্ষিণ করে জন্মছকে নিজের আগের অবস্থানে ফিরে আসতে প্রায় ২৯ বছর ৫ মাস সময় নেয়। এই সময়কে বলা হয় 'স্যাটার্ন রিটার্ন'৷
4
10
অর্থাৎ, প্রায় ২৭ থেকে ৩০ বছর বয়সের মধ্যে জীবনে এমন কিছু ঘটনা ঘটে যা মানুষকে আরও পরিণত ও দায়িত্বশীল করে তোলে৷ অনেক জ্যোতিষীর মতে, এটি মানুষের জীবনের এক মোড়ঘোরানো অধ্যায়৷
5
10
কেন এই সময়টাকে এত গুরুত্বপূর্ণ বলা হয়?জ্যোতিষমতে, শনিদেব সাধারণত শৃঙ্খলা, দায়িত্ব, পরিশ্রম ও বাস্তবতার শিক্ষা দেয়৷ তাই একসঙ্গে একাধিক সমস্যা হাজির হয় জীবনে৷
6
10
এই সময় পেশাগত টালমাটাল অবস্থা শুরু হতে পারে৷ দীর্ঘদিনের সম্পর্ক ভেঙে যেতে পারে বা নতুন সম্পর্ক শুরু হতে পারে। জীবনকে নতুনভাবে সাজাতে হতে পারে৷ পারিবারিক দিক থেকেও দায়িত্ব বেড়ে যায় এই সময়৷
7
10
এই সময় অনেকে চাকরি বদল করেন, নতুন কাজ শুরু করেন। কোনও সম্পর্ক আগামীদিনে আর রাখবেন কি না সেই বিষয় পাকাপাকি সিদ্ধান্ত নিয়ে ফেলেন। জীবনে কী চান এই সময় সেই বোধোহয় হয়৷
8
10
জ্যোতিষ মতে একবার নয়, স্যাটার্ন রিটার্ন আসে ৩ বার৷ প্রথম আসে ২৭–৩০ বছর বয়সে৷ দ্বিতীয়বার আসে ৫৮–৬০ বছর বয়সে আর তৃতীয়বার আসে ৮৭–৯০ বছর বয়সে৷
9
10
সবচেয়ে বেশি আলোচনা হয় প্রথম স্যাটার্ন রিটার্নকে নিয়ে৷ কারণ একজন মানুষের জীবন কোনদিকে যাবে, বাকি জীবন কেমন কাটবে তা বোঝা যায় এই সময়৷
10
10
স্যাটার্ন রিটার্ন - এই সময় মানুষের সামগ্রিক জীবনবোধ বদলে যায়৷ কষ্ট, বাধা, যন্ত্রণার মধ্যে দিয়ে জীবন থেকে একাধিক শিক্ষা পাওয়া যায়৷ জ্যোতিষমতে, সঙ্কট নয়, পরিণত জীবনের প্রথম ধাপ স্যাটার্ন রিটার্ন।